রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলাকালে এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহত সাংবাদিক হাসান মেহেদী ঢাকা টাইমস-এ কর্মরত ছিলেন। এর আগে তিনি বেসরকারি টেলিভিশন নিউজ২৪-এর রিপোর্টার ছিলেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। মেহেদীর ঘনিষ্ঠ একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত মেহেদীর ৭ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। তিনি পরিবারসহ যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
রাজধানীর মহাখালি এলাকায় বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ করেছে দুর্বত্তরা। আজ বিকেল ৫টার পর থেকে আগুন লাগার্ ঘটনা ঘটে। তবে মোট কতটি গাড়িতে আগুন লাগানো হয় তা নিশ্চিত করা যায়নি। ফায়ার সার্ভিস সূত্র জানায়, মহাখালির বনানী সড়কের সেতু ভবনের সামনে একটি বাসে, তিতুমির কলেজের সামনের রাস্তায় এবং দুূর্যোগ ব্যবস্থাপণা পরিদপ্তরের ভেতরে বেশ কয়েকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ওই সড়কে এর আগে কোটা সংস্কার আন্দোলনকারিদের সাথে ছাত্রলীগ ও পুলিশের সাথে ত্রিমুৃখী সংঘর্ষের ঘটনা ঘটে।
ঢায়ার সার্ভিস সূত্র আরো জানায়, আগুন লাগার খবর পেয়ে কূর্মিটোলা স্টেশন থেকে একাধিক ইউনিট পাঠানো হলেও ছাত্রদের বাধার মুখে ঘটনাস্থলে যেতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি।