• ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

রাজধানীতে আজ শুক্রবার সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে ডিএমপি

usbnews
প্রকাশিত জুলাই ১৯, ২০২৪
রাজধানীতে আজ শুক্রবার সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে  ডিএমপি
নিউজটি শেয়ার করুনঃ

রাজধানীতে আজ শুক্রবার সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বেলা পৌনে একটার দিকে প্রথম আলোকে বলেন, আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আজ বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ডেকেছিল বিএনপি। আর আওয়ামী লীগ সমাবেশ ডেকেছিল বঙ্গবন্ধু অ্যাভিনিউতে।