• ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

কোটা-বিরোধী আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ : সংহতি জানিয়ে বিক্ষোভ ইউরোপ-আমেরিকায়

usbnews
প্রকাশিত জুলাই ১৯, ২০২৪
কোটা-বিরোধী আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ : সংহতি জানিয়ে বিক্ষোভ ইউরোপ-আমেরিকায়
নিউজটি শেয়ার করুনঃ

কোটা-বিরোধী আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে সেদেশের বহু কলেজ-বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান-বিক্ষোভ করছেন ছাত্র-ছাত্রীরা। তবে এই বিক্ষোভ দমাতে শক্তি প্রয়োগ করছে সরকার। শান্তিপূর্ণ সমাবেশের আয়োজক শিক্ষার্থীদের ওপর কুখ্যাত আরএবি বাহিনী, সেনা ও পুলিশ দিয়ে হামলা করা হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন প্রায় দুই ডজন শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলিগ ও সরকারি বাহিনীর এমন বাছবিচারহীন হামলার কারণে আগুন জ্বলছে বাংলাদেশে।

ছাত্রদের ওপর হামলার খবর ইউরোপ ও আমেরিকাতে বিদ্যুত গতিতে প্রচার পেয়েছে। এর ফলে বাংলাদেশের কোটা-বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে মিছিল হয়েছে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনি, জার্মানি, কানাডা, হাঙ্গেরি এবং ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে।

এই দেশগুলিতে সক্রিয় বাংলাদেশি ছাত্র সংগঠনের সদস্যরা নিরীহ ছাত্র-ছাত্রীদের ওপর সরকারি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে।