এ সময় দলের পক্ষে বেশ কিছু দাবি তুলে ধরেন সাদা দলের আহ্বায়ক। তিনি বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলন দমনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী এবং পুলিশের হামলা, হত্যা, আহত করা, শিক্ষকদের অবমাননা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
অধ্যাপক মো. লুৎফর রহমান আরও বলেন, ‘হামলাকারী ও খুনিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ এবং সরকারের নীলনকশা বাস্তবায়নে সহযোগিতার জন্য ঢাবি উপাচার্যের পদত্যাগের দাবি জানাচ্ছি। একই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রক্টরিয়াল টিমকে পদত্যাগ করতে হবে। সরকারের তাঁবেদারি করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দেওয়া বিবৃতি প্রত্যাখ্যান করছি।