দেশ জুড়ে কারফিউ ও সেনা মোতায়েন- এভাবে প্রধান শিরোনাম করেছে ইত্তেফাক।
নিউ এজের এই খবরে বলা হচ্ছে শুক্রবার সারা দেশে সহিংসতায় মারা গেছে ৬৭ জন। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় সারাদিনব্যাপী চলা সংঘাতে বিভিন্ন হাসপাতালে কয়েক হাজার মানুষ আহত হয়েছে। আহতদের অধিকাংশই হাসপাতালে এসেছেন গুলিবিদ্ধ হয়ে।
মানবজমিনের প্রথম পাতার প্রধান শিরোনাম , ‘ঢামেকে মিনিটে মিনিটে আসছেন গুলিবিদ্ধ ব্যক্তি’। প্রতিবেদনে বলা হয়েছে, রক্তমাখা দেহগুলো নিয়ে অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি।
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের শিরোনাম At least 66 more lives lost. অর্থাৎ আরো অন্তত ৬৬ প্রাণ ঝরে গেল।
নয়া দিগন্তের প্রথম পাতার খবর, ‘পুলিশের হেলিকপ্টার থেকে গুলি, শিকার পথচারীরাও’।
দেশ রুপান্তরের খবরে বলা হয়েছে, ‘ঢাকা বিছিন্ন চরম দুর্ভোগ’ ‘শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউনে’ সড়ক ও রেলপথে সারা দেশের সঙ্গে ঢাকার যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে।
‘সংঘর্ষে তিন দিনে নিহত ১০৩’ শিরোনামে প্রধান খবর করেছে দৈনিক প্রথম আলো।
দৈনিক আজকের পত্রিকার প্রথম পাতার একটি শিরোনাম , কারফিউ জারি সেনা মোতায়েন , নিহত ৫৩।
সমকালের প্রধান শিরোনাম সহিংসতায় নিহত ৫৬, কারফিউ জারি। বুধবার তিনদিন ধরে চলা সহিংসতায় সারা দেশে অন্তত ১০০ জন মারা গেছে।