• ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বাংলাদেশের চলমান বিক্ষোভ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল জাতিসংঘের

usbnews
প্রকাশিত জুলাই ২০, ২০২৪
বাংলাদেশের চলমান বিক্ষোভ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল জাতিসংঘের
নিউজটি শেয়ার করুনঃ

কোটা বিরোধী ছাত্র বিক্ষোভে ঢাকাসহ সারা দেশ প্রায় অচল হয়ে পড়েছে। রাজধানী ছাড়াও দেশের ৪৭টি জেলায় গতকাল দিনভর বিক্ষোভ, অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের হামলা-গুলি ও সংঘাতের ঘটনা ঘটছে। বিক্ষোভ-সংঘর্ষে মৃত্যুমিছিল দেখছে দেশ। কোটা বিরোধী আন্দোলনে  নিহত কোটা বিরোধী ছাত্র ,  সাংবাদিক ও সাধারণ মানুষও  হয়েছে। আহত হয়েছেন ২৫ হাজারের বেশি মানুষ। গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন সাংবাদিক ও সাধারণ মানুষও। এবার বাংলাদেশের চলমান বিক্ষোভ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রসংঘ। অগ্নিগর্ভ পরিস্থিতির মোকাবিলা করে দ্রুত সমাধানের পথ খুঁজতে আবেদন জানিয়েছেন  জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরাস।

বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছেন  জাতিসংঘের মহাসচিব। তাঁর মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, রাষ্ট্রসংঘের মহাসচিব ঢাকা কর্তৃপক্ষকে দেশের তরুণ জনগোষ্ঠীর সঙ্গে কাজ করতে এবং চলমান চ্যালেঞ্জের সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছেন জাতিসংঘের । সবাইকে সব দিক থেকে সংযম থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।  জাতিসংঘের  মহাসচিবের মুখপাত্র জানান, ‘চলমান চ্যালেঞ্জের সমাধান খুঁজে বের করতে হবে। দেশের প্রবৃদ্ধি ও উন্নয়নে তাদের শক্তিকে অনুঘটক হিসেবে ব্যবহার করা দরকার। সহিংসতা কখনই সমাধান নয়।’