দীর্ঘ এক বছর পর আবারও বৈঠকে বসেছে চীন যুক্তরাজ্যের সামরিক কর্মকর্তারা। নিজেদের মধ্যকার সম্পর্ক পুনরুদ্ধারে দুই দেশের কর্মকর্তারা এ বৈঠক করেছেন। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে বৃহস্পতিবার এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের মধ্যকার সম্পর্কের অবনতির এক বছর পর এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর ফলে উভয়পক্ষের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।পেন্টাগনের বরাতে শুক্রবার (২২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ব্রাউন অফিস জানিয়েছে, মার্কিন বিমানবাহিনীর প্রধান জেনারেল চার্লস কিউ ব্রাউন ও চীনের পিপলস লিবারেশন আর্মির জেনারেল লিউ ঝেনলি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছেন।
পেন্টাগন জানিয়েছে, দুই দেশের মধ্যকার ভুল বোঝাবুঝির কারণে যাতে কোনো ধরনের সংঘর্ষ না হয় এ জন্য বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ।