• ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

দেশব্যাপী গণসংযোগ ও মুখে কালো কাপড় বেঁধে বাসাবাড়ি ও সড়কে অবস্থান করবেন শিক্ষার্থীরা

usbnews
প্রকাশিত জুলাই ২৪, ২০২৪
দেশব্যাপী গণসংযোগ ও মুখে কালো কাপড় বেঁধে বাসাবাড়ি ও সড়কে অবস্থান করবেন শিক্ষার্থীরা
নিউজটি শেয়ার করুনঃ

বুধবার থেকে নিজেদের নয় দফা দাবিতে দেশব্যাপী গণসংযোগ ও মুখে কালো কাপড় বেঁধে বাসাবাড়ি ও সড়কে অবস্থান করবেন শিক্ষার্থীরা। ২৩ জুলাই রাতে ৫৬ সমন্বয়কের স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন।

ইতিমধ্যে তিন-শতাধিক ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে উল্লেখ করে বিবৃতিতে অভিযোগ করা হয়, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির কয়েকজন সমন্বয়ককে পুলিশি হেফাজতে নিয়ে মনগড়া বক্তব্য আদায়ের চেষ্টা করেও” সরকার ব্যর্থ হয়েছে।