• ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি

usbnews
প্রকাশিত জুলাই ২৪, ২০২৪
ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি
নিউজটি শেয়ার করুনঃ

শুক্রবার (১৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড হারুনুর রশিদ খানকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ৮ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. আবুল মনসুর আহম্মদ, প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ও অ্যাডভোকেট অধ্যাপক শফিকুল্লাহ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ জুলাই ও তার পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে সিন্ডিকেট। কমিটিকে আগামী ৮ সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।