• ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সারাদেশে ছাত্র নির্যাতন ও হত্যার প্রতিবাদে নিজেদের বাকৃবি বিবেকবান সাধারণ শিক্ষক উল্লেখ করে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল

usbnews
প্রকাশিত জুলাই ১৮, ২০২৪
সারাদেশে ছাত্র নির্যাতন ও হত্যার প্রতিবাদে নিজেদের বাকৃবি বিবেকবান সাধারণ শিক্ষক উল্লেখ করে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল
নিউজটি শেয়ার করুনঃ

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কৃষি অনুষদের করিডোর থেকে ওই মৌন মিছিল শুরু হয়ে ‘বিজয় একাত্তর’ ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হয়।

11

এসময় শিক্ষকরা বলেন, ছাত্ররা আমাদের আন্দোলনে সহযোগিতা করেছিল কিন্তু আমরা তাদের সহযোগিতা করতে পারি নি। এজন্য আমরা দুঃখিত। আমরা সাধারণ শিক্ষকরা ক্লাস শুরু হওয়ার পরে যাতে আবার শিরদাঁড়া শক্ত করে দাঁড়াতে পারি তার জন্য আজকে আমরা এই রোদের মধ্যে এসে দাঁড়িয়েছি। সবাই শিরদাঁড়া সোজা করেন, বুলেট চলবেই তার মধ্যে লড়াই থাকবেই। মনে রাখবেন ৩০ লক্ষ শহীদদের বিনিময়ে আমরা আজ বেঁচে আছি।