• ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

কোন ট্রেন ছেড়ে যায়নি কমলাপুর স্টেশন

usbnews
প্রকাশিত জুলাই ২৫, ২০২৪
কোন ট্রেন ছেড়ে যায়নি কমলাপুর স্টেশন
নিউজটি শেয়ার করুনঃ

কারফিউ শিথিল থাকা অবস্থায় আজ (বৃহস্পতিবার) থেকে স্বল্প দূরত্বে চলাচলকারী যাত্রীবাহী ট্রেনগুলো চলাচলের কথা থাকলেও নিরাপত্তার কথা বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করে ট্রেন চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন।
তিনি বলেন, আজ স্বল্প দূরত্বের কয়েকটি ট্রেন চলাচলের কথা ছিল। কর্তৃপক্ষ সিদ্ধান্ত পরিবর্তন করেছে। সকাল থেকে একটি ট্রেনও স্টেশন ছেড়ে যায়নি।
এর আগে গতকাল রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর গণমাধ্যমকে বলেছিলেন, কারফিউ শিথিল সময়টাতেই তারা স্বল্প দূরত্বের ট্রেন চালাবেন। এরপর সরকার কারফিউ নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিলে সে অনুযায়ী ট্রেন চালানোর বিষয়ে আবার সিদ্ধান্ত নেওয়া হবে।