• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে প্রতিবাদ সমাবেশে চিকিৎসক-মেডিকেল শিক্ষার্থীরা

usbnews
প্রকাশিত আগস্ট ২, ২০২৪
কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে প্রতিবাদ সমাবেশে চিকিৎসক-মেডিকেল শিক্ষার্থীরা
নিউজটি শেয়ার করুনঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নির্যাতন ও হয়রানির প্রতিবাদ এবং তাদের দাবির প্রতি সংহতি জানাতে বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছেন চিকিৎসকরা।  শুক্রবার বেলা ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন তারা।
এসময় রাজধানীর বিভিন্ন মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটের চিকিৎসক-শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

mzamin
চিকিৎসকরা বলেন, সরকারের উচিত ছিল আবু সাঈদের বাসায় যাওয়া, তা না করে মেট্রোরেলের জন্য মায়া কান্না করেছে। দেশে যে বৈষম্য ও অরাজকতা চলছে এটি রুখে দিতে ছাত্র সমাজ আজ মাঠে নেমেছে। দেশের সব চিকিৎসক শিক্ষার্থীদের পাশে আছে এবং সর্বক্ষণ তাদের পাশে থাকবে। তাদের যৌক্তিক দাবি আদায়ে আমরা সবসময় পাশে থাকব।