• ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

রোববার শান্তিপূর্ণ অবরোধ পালন করুন: জামায়াত

Usbnews.
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৩
রোববার শান্তিপূর্ণ অবরোধ পালন করুন: জামায়াত
নিউজটি শেয়ার করুনঃ

আগামী ২৪ ডিসেম্বর রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত দেশব্যাপী সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি সর্বাত্মক ও শান্তিপূর্ণভাবে সফল করার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

২২ ডিসেম্বর এক বিবৃতি প্রদান করে তিনি এ আহবান জানান।

মাওলানা এটিএম মা’ছুম বলেন, “গণতন্ত্র হত্যাকারী সরকার বিরোধীদলের নেতাকর্মীদের কারাগারে আটক রেখে নির্বাচনে অংশগ্রহণের পথ রুদ্ধ করে দিয়েছে। তারা নিজেদের মধ্যে সিট ভাগাভাগি করে নির্বাচনের নামে প্রহসন করে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি গণতন্ত্র ও নির্বাচনহীন রাষ্ট্রে পরিচিত করার ব্যবস্থা করেছে। আওয়ামী লীগ ইতোমধ্যেই উপলব্ধি করেছে ৭ জানুয়ারির নির্বাচনে মানুষ ভোট দিতে যাবে না। তাই তারা দলীয় ক্যাডার ও প্রশাসনের মাধ্যমে জনগণের মধ্যে ভয়-ভীতি, এমনকি প্রাণ নাশের হুমকি দিচ্ছে। রাষ্ট্রের প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে নির্বাচনের নাম প্রহসনের নাটক মঞ্চস্থ করে স্বৈরাচারী সরকার দেশে-বিদেশে ইতোমধ্যে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে এবং এখনো হচ্ছে। নির্বাচন কমিশনের কেউ কেউ প্রকাশ্যে বলছেন, নির্বাচন সুষ্ঠু না হলে তার দায়-দায়িত্ব সরকারের।

তিনি আরও বলেন, সরকার বিরোধীদলের চলমান আন্দোলন দমনের জন্য গ্রেফতার এবং মিথ্যা মামলায় সাজা দেয়া অব্যাহত রেখেছে। গত বৃহস্পতিবার ১৩৫ জন নেতাকর্মীকে সাজা প্রদান করা হয়েছে। ১৯ ডিসেম্বর নাটোর জেলা জামায়াতের ১৩ জন নেতাকর্মীকে যাবজ্জীবন কারাদ- দেয়া হয়েছে। সরকারের বেআইনি গ্রেফতারের কারণে নেতাকর্মীগণ স্বাধীনভাবে চলাফেরা, বাড়িতে অবস্থান, এমনকি জানাযা ও মসজিদে নামাজ আদায় করতে পারছেন না। সরকারের প্রতিবন্ধকতা ও জুলুম নির্যাতন সত্ত্বেও জনগণ তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকার জনগণের মতামতকে তোয়াক্কা না করে প্রহসনের নির্বাচনের যে আয়োজন করেছে, জনগণ তা কোনো অবস্থাতেই মেনে নিবে না।

দেশের বিদ্যমান পরিস্থিতিতে শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে সফল করে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন বাস্তবে রূপ দেয়ার জন্য জামায়াতে ইলামীর সর্বস্তরের নেতাকর্মী ও দেশপ্রেমিক সংগ্রামী জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”