• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বাংলাদেশের ছাত্র-জনতার দখলে গণভবন,প্রধানমন্ত্রী কার্যালয় , লীগের ধানমন্ডি কার্যালয়ে আগুন, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ভাঙচুর

usbnews
প্রকাশিত আগস্ট ৫, ২০২৪
বাংলাদেশের   ছাত্র-জনতার দখলে গণভবন,প্রধানমন্ত্রী কার্যালয় , লীগের ধানমন্ডি কার্যালয়ে আগুন, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ভাঙচুর
নিউজটি শেয়ার করুনঃ

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এরপর ২০১৪ সালে দশম সংসদ নির্বাচন হয় একতরফা, যেখানে বিরোধী দলগুলো অংশ নেয়নি। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও বিতর্ক রয়েছে। এই নির্বাচন আগের রাতেই ব্যালটে সিল মারার ব্যাপক অভিযোগ ছিল। এ নির্বাচন ‘রাতের ভোট’ নামে পরিচিতি পায়। আর চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি আবার প্রধানমন্ত্রী হন। তবে এ নির্বাচনও বিতর্কিত। এতেও প্রধান বিরোধী দলগুলো অংশ নেয়নি। নিজদলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী করে ‘ডামি’ প্রতিদ্বন্দ্বিতার আয়োজন করা হয়। এ নির্বাচনটিকে বিরোধীরা ‘ডামি নির্বাচন’ বলে আখ্যা দেন। ছয় মাসের মাথায় ব্যাপক ছাত্র ও গণবিক্ষোভের মুখে তিনি আজ পদত্যাগ করে হেলিকপ্টারযোগে দেশ ছেড়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারের পদত্যাগের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। পদত্যাগ করে বেলা আড়াইটার দিকে থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। তাঁর সঙ্গে ছোট বোন শেখ রেহানা ছিলেন। হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানা গেছে।

May be an image of 10 people and body of waterMay be an image of 4 people, people playing football, people playing soccer and grass

হাসিনার দেশত্যাগের পর গণভবন দখল করে নেয় ছাত্র-জনতা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ও দখল করে নেন তারা।সেখানে তাদের উল্লাস করতে দেখা গেছে। পাশাপাশি শেখ হাসিনার বিচার চেয়ে স্লোগান দিয়েছে কেউ কেউ। এসময় সেখানকার বিভিন্ন আসবাবপত্র নিয়ে যেতে দেখা যায় কাউকে কাউকে।

গণভবন প্রাঙ্গণে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড ভেঙে বেলা তিনটার দিকে তারা গণভনে ঢুকে পড়েন।অনেকেই গণভবনের ভেতরে ঢুকে ভাঙচুর করেছেন। চেয়ার-টেবিলসহ বেশকিছু জিনিসপত্র নিয়ে বের হতেও দেখা গেছে বেশ কয়েকজনকে। আবার অনেকের হাতে গণভবনের পুকুরের মাছ দেখা গেছে।

May be an image of 4 people

আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আগুন

রাজধানীর ধানমন্ডির ৩/এ–তে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার বিকালে আগুন দেন তারা। সেখানে এখন স্লোগান দিচ্ছেন তারা।

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হামলা ও ভাঙচুর

রাজধানীর ধানমন্ডির স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় হামলা ও ভাঙচুর করছেন আন্দোলনকারীরা। দুপুর সাড়ে ৩টার দিকে হামলার ঘটনা ঘটে। ফটক ভেঙে হাজারো আন্দোলনকারী স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে পড়েন।

আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আগুন

আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। বিকেল ৪টার দিকে আগুন দেন তারা।

গণভবনের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ও দখল

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সোমবার দুপুরে দেশত্যাগের পর গণভবন দখল করে নেয় ছাত্র-জনতা।এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ও দখল করে নেন তারা।

এসময় সেখানকার বিভিন্ন আসবাবপত্র নিয়ে যেতে দেখা যায় কাউকে কাউকে।

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। সেখানে দাউ দাউ করে আগুন জলছে। বিক্ষোভকারীরা নানা স্লোগান দিচ্ছিল।