• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

পালানোর সময় বিমানবন্দরে আটক ড. হাছান মাহমুদ, পলক , ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মহানগর উত্তরের সভাপতি

usbnews
প্রকাশিত আগস্ট ৬, ২০২৪
পালানোর সময়  বিমানবন্দরে আটক ড. হাছান মাহমুদ,    পলক ,  ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মহানগর উত্তরের সভাপতি
নিউজটি শেয়ার করুনঃ

পালানোর সময় জুনাইদ আহ্‌মেদ পলক আটক হয়েছেন। মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

সূত্রে জানা যায়, শেখ হাসিনার পদত্যাগের পর দেশ ছাড়ার চেষ্টায় ছিলেন পলক। তারই ধারাবাহিকতায় এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে বিমানবন্দরের দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীরা তাকে আটক করেন।

জুনাইদ আহ্‌মেদ পলক

দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ। মঙ্গলবার বিকালে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আটক করা হয়েছে। এ দুই নেতার নেতৃত্বে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজধানীতে সাধারণ শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে।

   mzamin
বিদেশে পালিয়ে যাওয়ার সময়ে বিমানবন্দরে আটক হয়েছেন ড. হাছান মাহমুদ। মঙ্গলবার বিকালে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি