এদিকে মঙ্গলবার পৌনে একটার দিকে সিলেট এমসি কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং গতকাল সোমবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং চেতনা ৭১ ভাস্কর্য ভাঙচুর করা হয়।
এর আগে ভাঙচুরের পাশাপাশি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে প্সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, এ কে আবদুল মোমেন, রনজিত চন্দ্র সরকার এবং সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসভবন। শাপলাবাগ এলাকায় শফিকুরের, ধোপাদিঘিরপার এলাকায় মোমেনের, গোপালটিলা এলাকায় রণজিতের এবং পাঠানটুলা এলাকায় আনোয়ারুজ্জামানের বাসা অবস্থিত।
আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা জানান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খানের বাসায়ও হামলা চালানো হয়। এ ছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের তিনবারের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজের শ্বশুরবাড়িও আক্রমণের শিকার হয়েছে।