• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

পালানোর সময় মেজর জেনারেল ( বরখাস্ত ) জিয়াউল আহসান আটক

usbnews
প্রকাশিত আগস্ট ৭, ২০২৪
পালানোর সময়  মেজর জেনারেল ( বরখাস্ত ) জিয়াউল আহসান আটক
নিউজটি শেয়ার করুনঃ

সেনাবাহিনীর পদ থেকে  বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান  আটক হয়েছেন।

সূত্র জানিয়েছে, প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) সদস্যরা তাকে ঢাকা সেনানিবাসে নিয়ে গেছেন।

বুধবার ভোররাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে বোর্ডিং ব্রিজে ফিরিয়ে আনার পর তাকে আটক করা হয়।

বিমানবন্দরে ডিউটিরত একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত দেড়টায় ঢাকা থেকে দুবাই যাওয়ার কথা ছিল জিয়াউল আহসানের। ফ্লাইটটি বোর্ডিং ব্রিজ থেকে রানওয়ের দিকে যাচ্ছিল। তবে হঠাৎ পাইলটকে ফ্লাইটটি নিয়ে বোর্ডিং ব্রিজে ফিরে আসতে বলা হয়। পাইলট ফিরে বোর্ডিং ব্রিজে এলে ফ্লাইটে প্রবেশ করেন যৌথ বাহিনীর সদস্যরা।

বিমানবন্দর সূত্র জানায়, জিয়াউল আহসানকে বহনকারী এমিরেটস ফ্লাইট ৫৮৫ রানওয়ে থেকে বোর্ডিং ব্রিজে ফিরিয়ে আনা হয়।

এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত রাতে ‘জিয়াউল আহসান আছেন’ এমন সন্দেহে প্লেন উড্ডয়নের আগমুহূর্তে থামায় বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে তাকে পাওয়া যায়নি।

দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার আগ পর্যন্ত জিয়াউল আহসান ২০২২ সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ওই কোম্পানির পরিচালক ছিলেন ।

তিনি ২০০৯ সালের র‌্যাব-২ এর সহঅধিনায়ক হন। একই বছর তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পান এবং র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক নিযুক্ত হন। সে সময় থেকেই তাকে নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়।