শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) আটক হন তিনি। ডিএমপি কমিশনার মাইনুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বহুল বিতর্কিত ও গ্রহণযোগ্যতাহীন মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছেন। নেতারাও আত্মগোপনে। কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর আসে। এর মধ্যে আনিসুল হক গ্রেপ্তারের কথা জানাল পুলিশ।
মঙ্গলবার (১৩ আগস্ট) তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপি কমিশনার মাইনুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মাইনুল হাসান আরও জানান, আনিসুল হককে নিউমার্কেট থানার একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

লাইফ জ্যাকেট গায়ে লুঙ্গি পরে নৌকার পাটাতনে বসে আছেন সালমান এফ রহমান ও আনিসুল হক। তাদের হাত দড়ি দিয়ে বাঁধা।