• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

১৫ আগস্টে নাশকতার পরিকল্পনা আ.লীগের : ঢাকামুখী সব যানবাহনে তল্লাশি করে সন্দেহভাজনদের গ্রেফতার

usbnews
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৪
১৫ আগস্টে নাশকতার পরিকল্পনা আ.লীগের  : ঢাকামুখী সব যানবাহনে তল্লাশি করে সন্দেহভাজনদের গ্রেফতার
নিউজটি শেয়ার করুনঃ

আসন্ন ১৫ ই আগস্ট শোক দিবসকে পূঁজি করে ঢাকায় সমবেত হবার চেষ্টা করছে ঘাপটি মেরে থাকা আওয়ামীলীগের সন্ত্রাসী দোসররা। গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে জুলাই-আগস্ট হত্যাকান্ডের হুকুমের আসামিরাও। পরিস্থিতি ঘোলা করে ফিরে আসার অপচেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত থাকাদের ব্যাপারে জানতে পেরেছে একাধিক গোয়েন্দা সংস্থা । এজন্য ঢাকার সবগুলো প্রবেশ পথসহ বিভিন্ন জেলায় ঢাকামুখী গাড়িসহ বিভিন্ন যানবাহনে অভিযান চালাচ্ছে  পুলিশ। ইতিমধ্যে অনেককেই গাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এরা সবাই আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে যুক্ত। পুলিশ ও গোয়েন্দাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, শুধু মাত্র ১৫ আগষ্ট ৩২ নম্বরে জমায়েতের নামে তাদের নাশকতার পরিকল্পনা ছিলো।

এদিকে পরাজিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্রকে রুখে দিতে ছাত্র-জনতাকে রাজপথে থাকার আহবান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরাও।

পুলিশকে সঙ্গে নিয়ে তারাও বিভিন্ন গাড়িতে অভিযান চালাবে। যাত্রীদের কাছে ঢাকায় আগমনের ব্যাপারে জানতে চাওয়া হবে। সদুত্তর না পেলে তাদের গ্রেফতার করা হবে। এছাড়া সন্দেহজনক ব্যক্তিদেরও গ্রেফতার করা হবে।

আজ রাত থেকে শুরু করে ১৫ আগষ্ট দিন ব্যাপী ঢাকা মুখী সবগুলো যানবাহনেই তল্লাশী অভিযান অব্যাহত থাকবে। গোয়েন্দা তথ্য মতে, ১৫ আগস্ট ঘিরে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ। তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতেই শোক দিবসের কর্মসূচি পালনের মাধ্যমে রাজধানী ঢাকাসহ সারা দেশে রাজপথে নামার পরিকল্পনা করছে আওয়ামী লীগ।

ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সম্প্রতি দলের জেলা পর্যায়ের এক নেতাকে মোবাইল ফোনে ‘সবাই ঢাকায় চলে আসবে, বাংলাদেশের সব এলাকা থেকে ঢাকা এসে ফুল দিয়ে যাবে এমন নির্দেশনা দেন।

এমন অবস্থায় ১৫ই অগাস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে ঢাকায় শোক ও শ্রদ্ধা জানানোর কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ।

কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের এই প্রস্তুতিকে স্বাভাবিকভাবে দেখছে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা বলছে, শোক দিবসের আবেগ পুঁজি করে আওয়ামী লীগ মাঠে নেমে অপতৎপরতা চালানোর চেষ্টা করতে পারে। সেদিন রাজপথে থাকার ঘোষণা দিয়েছে তারা।