ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান পদত্যাগ করেছেন। বুধবার অনলাইন মাধ্যমে তিনি এই পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রে অসুস্থতা জনিত কারণে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করতে অপারগতার কথা জানিয়েছেন তিনি।নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহিদ উদ্দিন।
২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সর্বশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো ওই পদে আরো তিন বছরের জন্য নিয়োগ পান তিনি।
গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই তাকসিম এ খান এক দিনও নিজের দপ্তরে আসেননি। তিনি দেশে আছেন, নাকি বিদেশে চলে গেছেন, সেটিও নিশ্চিতভাবে জানা যায়নি।
তাকসিম এ খান, তার স্ত্রী ও সন্তানেরা যুক্তরাষ্ট্রের নাগরিক। তাই অনেকেই ধারণা করছেন তিনি হয়তো যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন।
পাঠকের মতামত ও মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হউক উনার ১৫ হাজার কোটী টাকার সম্পত্তি আছে আজ একটি সংবাদ পত্রে দেখলাম যুক্ত রাষ্ট্রে ১২ টি বাড়ী আছে একজন ওয়াসার এমডির অঢেল সম্পতি কি ভাবে হলো তার তদন্ত করে বিচারের আওতায় আনার দাবী জানাচ্ছি।
মিলন আজাদ লিখেছেন ,প্লিস উনাকে জরুরী ভিত্তিতে গ্রেফতার করা হোক ।
মুনির লিখেছেন , বাংলাদেশের সর্বোচ্চ দুর্নীতিবাজদের মধ্যে এই লোক একজন অন্যতম খালেদা জিয়ার আমলে পানির বিল মাসে হতো মাত্র ৭০ থেকে ৮০ টাকা বা ১০০ টাকা আর এই জানোয়ারের আমলে শেখ হাসিনার আমলে পানির বিল বাড়তে থাকে বাড়তে বাড়তে এখন একটা বাড়িতে হাজার হাজার টাকা বিল সে নিয়ে যায় আর তার দুর্নীতির কাজে ব্যবহার হচ্ছে এই জানোয়ারকে অতি দ্রুত বিচারের আওতায় আনা হোক এবং তার দুর্নীতির টাকা কোথায় কোথায় ভাগ দেওয়া হতো তা প্রকাশ করা হোক এবং তার সমস্ত সহায় সম্পদ এবং তাদের সঙ্গীও দুর্নীতিবাজদের সকল সহায় সম্পদ দেশে-বিদেশে যা আছে বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে জমা করা হোক এবং দুর্নীতিবাজদের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করা হোক
এড: এন আই ভূঞা লিখেছেন , ঢাকা ওয়াসার ইতিহাসে তাকসিম ই হয়তো এমন লাজ লজ্জাহীন প্রথম ও শেষ এমডি!
মোহাম্মদ সুলতান লিখেছেন , রেহানা ভাবি দেশত্যাগ এর পর ঘি খাওয়া বন্ধ । দেখেন না চেহারা টি কেমন হয়েছে? তারপরও কেন আপনারা বিশ্বাস করেন না ।
কাজী লিখেছেন , ১৫ বছরে একদিনও অসুস্থ হলো না, আর এখন অসুস্থ? ত অতি দ্রুত এই শয়তানের চিকিৎসার ব্যবস্থা করা হোক। নয়তো দিল্লির পথে রওনা দিবে
এমডি আল আমিন খান লিখেছেন , অবৈধ নিয়োগ পরবর্তি সকল সুযোগ-সুবিধা, বিশেষ করে বিদেশ-এ বসে গৃহিত সুযোগ-সুবিধার সকল অর্থ ফেরত নেয়া উচিত। অতিত শাসকগোষ্টির পাপিষ্ট সন্তানদের ইনি একজন। তাই ছাড় দেয়ার কোন রাস্তা রাখা উচিত হবে না। ধরে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।
ইব্রাহিম শামীম লিখেছেন , একজন অসুস্থ্য মানুষ কিভাবে এতদিন এই পজিশনে ছিলেন?
নূর লিখেছেন , কুকুরকে যেমন মুগুর দিয়ে সাইজ করা হয়, এই লোকটির জন্য কোন মুগুর তৈরি করা হোক।
পারভেজ লিখেছেন , আলহামদুলিল্লাহ। এর সমস্ত সম্পত্তি ও ব্যাংক একাউন্ট ফ্রিজ করা হউক!
মোহাম্মদ আলী রিফাই লিখেছেন , হাফিজুর রহমান লিখেছেন , ঢাকা ওয়াসার ইতিহাসে তাকসিম ই হয়তো এমন লাজ লজ্জাহীন প্রথম ও শেষ এমডি!
তানভীর লিখেছেন , হাজার কোটি টাকা পাচার ও বিদেশে বসে কোটি কোটি টাকা বেতন ভাতা উদ্ধারের জন্য তাকে আটক করা হোক।