২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্ত রক্ষী বাহিনীর সদর দপ্তরে ঘটে যাওয়া বিডিআর বিদ্রোহে হত্যাকান্ডের ঘটনায় চাকুরী হারানোর বিডিআর জোয়ানরা চাকুরী ফিরে পেতে মানববন্ধন করেছে।
শুক্রবার (১৬ আগষ্ট) বিকাল তিনটায় খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে জড়ো হয়ে তারা ঘন্টাব্যাপী মানববন্ধন করে। মানববন্ধনে বিডিআর এর সাবেক সদস্য ছাড়াও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। এর আগে তারা নগরীর বিভিন্ন স্থান থেকে ছোট ছোট র্যালি করে এসে শিববাড়ি মোড়ে জড়ো হয়।
এসময় তারা বলেন, ইতিহাসের বর্বরোচিত সেদিনের হত্যাকান্ড দেশের গ-ি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করে, কিন্তু তৎকালীন হাসিনা সরকার বিদেশি অপশক্তির সহযোগিতায় ব্যক্তিগত ক্ষমতা হাসিলের উদ্দেশ্যে নিরাপরাধ বিডিআর জোয়ানদের ওপর জেল জরিমানাসহ চাকুরীচ্যুত করে। ইতিহাসের বিরল হত্যা কলঙ্কের দাগ লাগিয়ে দেওয়া হয় তাদের ওপর। যার প্রেক্ষিতে দেশে ২৮ হাজার বিডিআর সদস্য ও তার পরিবার আজও অসহায় জীবন যাপন করছেন। যে হত্যাকা-ের সাথে সাধারণ জোয়ানরা জড়িত নয়, তাদেরও আইনের আওতায় এনে বিচার করে দেওয়া হয়েছে জেল, করা হয়েছে জরিমানা। তাই পরিবার-পরিজন নিয়ে আগামীতে ভালভাবে বেঁচে থাকার জন্য বর্তমান অন্তর্বতীকালীন সরকারের কাছে পুনরায় চাকরির সুযোগ চেয়েছেন বিডিআর জোয়ানরা। এসময় তারা আরও বলেন, এক দিকে যেমন তারা অপরাধ না করে অপরাধী হয়ে জেলের ঘানি টেনেছেন অপর দিকে কাজ হারিয়ে নিদারুন কষ্ঠে দিননিপাত করছে তারা এবং তাদের পরিবার। এই পরিস্থিতি থেকে তারা মুক্তি চায়। দেশের জন্য কাজ করে তারা গর্বিত হতে চায়; সাথে হাসি ফুটাতে চায় পরিবারের সদস্যদের মুখে।