বগুড়ায় বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনে পুলিশ ও আওয়ামীলীগের সাথে ত্রিমুখি সংঘর্ষে ১ জন নিহত, বিএনপি ও শ্রমিক দলের জেলা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় বগুড়া সদর থানায় পৃথক ৩টি মামলা হয়েছে।
হত্যাকান্ডের ঘটনায় হত্যার নির্দেশ দাতা হিসেবে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা , আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও আসামী করা হয়েছে।
বগুড়া সদর থানা সুত্রে জানা গেছে ১৫ আগস্ট বৃহস্পতিবার রাত ১২ টার পরে আন্দোলন চলাকালে নিহত শিক্ষক সেলিম খানের পিতা বাদী সেকেন্দার আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। নিহত সেলিম হোসেনের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ই্উনিয়নের পলিকান্দা গ্রামে। তিনি মুন লাইট নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এই মামলার আইনী সহায়তাকারী এ্যাডভোকেট আব্দুল বাসেত জানান , নিহত সেলিম হোসেনকে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে স্থানীয় আওয়ামী সন্ত্রাসী বাহিনী সশস্ত্র হামলা ও কুপিয়ে হত্যা করেছে বিধায় তাদের দু’জনকে হুকুমের আসামি করা হয়।
এই মামলার মোট আসামি সংখ্যা ১০১ জন এবং অজ্ঞাত মিলিয়ে ৩৫০ জন। অন্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য মজিবর রহমান মজনু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু,সহ সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল আলম মোহন , সাগর কুমার রায় , আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায় , সাংগঠনিক সম্পাদক শাহাদৎ আলম ঝুনু,প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি , শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববি, বগুড়া জেলা যুবলীগের সভাপতি ও বগুড়া সদর উপজেরা চেয়ারম্যান শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন ওরফে ভিপি শাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, জেলা ছাত্রলীগের সাবেক দুই সভাপতি আল রাজি জুয়েল ও নাঈমুর রাজ্জাক তিতাস, সাবেক দুই সাধারণ সম্পাদক মাশরাফি হিরো ও অসীম কুমার রায়, বগুড়া শহর লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান আকন্দ, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মিলন, চেম্বারের সহসভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মো¯তা ও সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ পৌরসবার মেয়র তৌহিদুর রহমান মানিক, শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, বগুড়া পৌরসভার কাউন্সিলরদের মধ্যে আলহাজ শেখ, আরিফুর রহমান আরিফ, আমিনুল ইসলাম, মেহেদী হাসান, রেজাউল করিম ডাবলু, এম আর ইসলাম রফিক, আবদুল্লাহ আল মামুন কাইলা, বগুড়া জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আসিফ ইকবাল সনি, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়াারম্যান আনোয়ার হোসেন রানা, আনিসুর রহমান, ফিরোজ কামাল ফারুক,শিবগঞ্জের রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, মোকামতলা ইউপি চেয়াারম্যান সবুজ, বগুড়া জেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাকারিয়া আদিল, আটমূল ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, শিবগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদ, বগুডা শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিমুল বারী নাসিম, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রউফ, শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র দাস প্রমুখ।
এছাড়াও বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে হামলার জন্য পৃথক মামলায় ৮২ জন এবং শ্রমিক দলের কার্যালয়ে অগ্নি সংযোগের জন্য আরেকটি মামলায় আওয়ামী লীগ ও অঙ্গদল সমুহের ১৪১ জন নেতা কর্মির নামে মামলা দেওয়া হয়েছে ।