• ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

পিলখানা হত্যাকাণ্ড তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি

usbnews
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৪
পিলখানা হত্যাকাণ্ড তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি
নিউজটি শেয়ার করুনঃ

রাজধানীর পিলখানায় ২০০৯ সালে তৎকালীন বিডিআর সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে তদন্ত কমিশন গঠনের দাবি উঠেছে। তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভূঁইয়া আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান।

রাজধানীর মহাখালীতে রাওয়া ভবনে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাকিন আহমেদ ভূঁইয়া বলেন, অনেক দেশপ্রেমিক, সাহসী সেনা কর্মকর্তা বিচার চাইতে গিয়ে চাকরিচ্যুত হয়েছেন। অনেক কর্মকর্তার জেল হয়েছে, জীবন ধ্বংস হয়ে গেছে। এখন এই হত্যাকাণ্ডের তদন্তে একটি কমিশন করা হোক। যেসব নির্দোষ সৈনিক জেলে আছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁদের মুক্তি দেওয়া হোক।

পিলখানায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বেশ কয়েকজন কর্মকর্তার ভাই, স্ত্রী ও স্বজনেরা আজ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। উপস্থিত ছিলেন কর্মকর্তাদের স্বজনেরা।