• ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ

Usbnews.
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৩
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ
নিউজটি শেয়ার করুনঃ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। আজ ন্যাপিয়ারে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে স্বাগতিক দলকে ৯ উইকেটে পরাজিত করেছে টাইগাররা। নিউজিল্যান্ডকে মাত্র ৯৮ রানে গুঁড়িয়ে দেয়ার পর বাংলাদেশ ১৫.১ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৯ রান করে জয় তুলে নেয়। নাজমুল হক শান্ত ৫১ রান করে অপরাজিত থাকেন। এই প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতেই একদিনের ক্রিকেট জয় পেল বাংলাদেশ। আর সেটা পেল একতরফা ম্যাচে। অবশ্য প্রথম দুটি ম্যাচে জয়ের সুবাদে সিরিজটি নিউজিল্যান্ডই জিতেছে ২-১ ব্যবধানে।

এর আগে আজ শনিবার ন্যাপিয়ারে শরীফুল, তানজিম আর সৌম্যের দুর্ধর্ষ বোলিংয়ের মুখে ১০০ রানও করতে পারেনি স্বাগতিকেরা। ওই তিনজনই তিনটি করে উইকেট নিয়েছেন। আর বাকি উইকেটটি নিয়েছেন মোস্তাফিজ। তারা মাত্র ৩১.৪ ওভার টিকেছিল। তারা রান করেছিল ৯৮। এটি ছিল ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে কম রান করার রেকর্ড।
এর আগে টাইগারদের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে কিউইদের সর্বনিম্ন স্কোর ছিল ১৬২। যেটি ২০১৩ সালে মিরপুরের শেরে বাংলায় করেছিল তারা।