• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

দীপু মনি আটক

usbnews
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৪
দীপু মনি আটক
নিউজটি শেয়ার করুনঃ

রাজধানীর বারিধারা এলাকা থেকে বহুল বিতর্কিত সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে বলে অভিযানে থাকা একজন কর্মকর্তা জানিয়েছেন। ডা. দীপু মনি বিদায়ী আওয়ামী লীগ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন। এর আগের বার বিতর্কিত সরকারের শিক্ষামন্ত্রী এবং তার আগের মেয়াদে পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। সে সময় প্রয়োজনের চেয়ে বেশি বিদেশ ভ্রমণের কারণে তাকে উড়াল পাখি বলে অনেক মন্তব্য করতেন।

প্রশ্ন ফাঁস , জমি দখল , নদী দখলের বহু অভিযোগ তার বিরুদ্ধে বিভিন্ন সময় মিডিয়াতে আসে।

২৪ জানুয়ারি, ২০২২ বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দেখা যায় ,
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) স্থাপনের জন্য জমি কেনায় প্রায় ৩৬০ কোটি টাকা লোপাটের প্রক্রিয়ায় দিপু মনির সংশ্লিষ্টতা পাওয়া যায়।
জেলা প্রশাসকের চিঠিতে বলা হয়, অধিগ্রহণ প্রস্তাবিত দাগসূচির ভূমির হস্তান্তর ছিল উদ্দেশ্যপ্রণোদিত ও এর মাধ্যমে ভূমির মূল্যহার চরম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে এবং এতে সরকারের অর্ধিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৩৫৯ কোটি ১৬ লাখ ৪১ হাজার ৭৮২ টাকা।

ভূমি অধিগ্রহণের দলিল পর্যালোচনায় দেখা যায়, বিশ্ববিদ্যালয়টির আইন পাসের পর চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মৌজায় জমি কেনা শুরু করেন শিক্ষামন্ত্রীর কয়েকজন আত্মীয় ও ঘনিষ্ঠরা। এর মধ্যে শিক্ষামন্ত্রীর বড় ভাই জাওয়াদুর রহিম ওয়াদুদ ২০২০ সালের ১৫ জুন দলিল নং ২৩১৭-এ দশমিক ১৬ একর নাল জমি, দলিল নং ২৪১৪-এ একই বছর ৮ জুলাই দশমিক ২২ একর, দলিল নং ২৪৮৮-এ একই দিন দশমিক ২২ একর, দলিল নং ২৫২২-এ ৯ জুলাই দশমিক ০৮ একর, দলিল নং ২৬১৪-এ ১৩ জুলাই দশমিক ২৬ একরসহ মোর্ট দশমিক ৯৯ একর বা ৯৯ শতাংশ জমি কেনেন।