• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বহুল বিতর্কিত সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা

usbnews
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৪
বহুল বিতর্কিত  সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা
নিউজটি শেয়ার করুনঃ

বহুল বিতর্কিত ও প্রকাশ্য দলবাজিতে লিপ্ত  সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ (এ,এইচ,এম)শামসুদ্দিন চৌধুরী  মানিকের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা করা হয়েছে।
বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতে মামলাটি করেন।
মামলা সূত্রে জানা গেছে, জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি বলেছিলেন ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, ছিলেন পাকিস্তানের চর’। জিয়াউর রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়ে মিথ্যাচারসহ কালিমা লেপনের হীন উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে মানহানিকর বক্তব্য দেন। যা প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়।
তার এমন মন্তব্যে জিয়াউর রহমান ও তাঁর পরিবারের সম্মান ক্ষুণ্ন হয়েছে। বিশেষ করে গত জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় চ্যানেল আই-তে প্রচারিত টকশোতে মানিক ঔদ্ধত্য ও কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী, অপমানজনক বক্তব্য ও আচরণ করে, যা সারা দেশবাসী দেখেছে এবং তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী এডভোকেট  রবিউল হাসান পলাশ। তিনি বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে আগামী বুধবার আদেশের দিন ধার্য করেছেন।

সেই উপস্থাপিকার কাছে ক্ষমা চাইলেন সাবেক বিচারপতি মানিক

সেই উপস্থাপিকার কাছে ক্ষমা চাইলেন বিচারপতি

 

এছাড়াও গত জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় চ্যানেল আই.এ প্রচারিত টকশোতে মানিক উদ্ধত্য ও কুরুচিপূর্ণ, নারী বিদ্ধেষী, অপমান জনক বক্তব্য ও আচরণ করে, যা সারা দেশবাসী দেখেছে এবং তা স্যোসাল মিডিয়াতে ভাইরাল হয়।

একটি বেসরকারি টেলিভিশনে কোটা সংস্কার আন্দোলনের সংঘাত-সহিংসতা নিয়ে আলোচনা অনুষ্ঠানের নারী সঞ্চালকের সঙ্গে অশোভন আচরণের জন্য ক্ষমা চেয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।এ ঘটনায় প্রকাশ্যে ও সংশ্লিষ্ট সঞ্চালকের কাছে ক্ষমা চাইতে রবিবার আইনি নোটিশ পাঠান ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের (ফ্লাড) পক্ষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ। প্রকাশ্য ও লিখিতভাবে ক্ষমা না চাইলে সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়েছিল নোটিশে।

May be an image of text

 

হাইকোর্টে স্পিকারের সমালোচনা

এর আগে আজই (মঙ্গলবার) বিচারপতি চৌধুরী আদালতে যে ভাষায় সংসদের স্পিকারকে সমালোচনা করেছেন তার নজির বাংলাদেশে বিরল।

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক মন্তব্য করেন, “স্পিকার সুপ্রিম কোর্ট ও সংবিধান সম্পর্কে তাঁর অজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি তাঁর সংসদীয় অধিকারের অপব্যবহার করেছেন।”

সুপ্রিম কোর্ট সংলগ্ন জমি ফিরিয়ে দিতে সরকারের সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশ সম্বলিত হাইকোর্টের একটি রায় নিয়ে গত সপ্তাহে সংসদে স্পিকার কিছু মন্তব্য নিয়ে একজন আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করলে বিচারক কড়া ভাষায় কিছু পর্যবেক্ষণ দেন।

আদালতে পেশকৃত পত্রিকায় ক্লিপিং অনুযায়ী, স্পীকার গত ২৯শে মে সংসদে বলেছেন, আদালত তাদের নিজেদের প্রয়োজনে দ্রুত সিদ্ধান্ত নিলেও সাধারণ মানুষকে বিচার পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়।

পত্রিকার রিপোর্ট অনুসারে, স্পিকার এমন মন্তব্যও করেন যে আদালতের রায়ে যদি মানুষের মধ্যে ক্রোধ তৈরি হয়, তাহলে জনগণ বিচার বিভাগের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তিনি বলেন, আইনমন্ত্রী দেশে থাকলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া যেত।

পত্রিকায় প্রকাশিত স্পিকারের এসব মন্তব্য হাইকোর্টের নজরে আনেন আইনজীবী মনজিল মোরশেদ।

হাইকোর্টের একটি বেঞ্চ আজ (মঙ্গলবার) কড়া ভাষায় সংসদের স্পিকারের সমালোচনা করার পর, সংসদে তীব্র প্রতিক্রিয়া হয়েছে।

সংসদের বেশ কজন প্রবীণ সদস্য ওই বেঞ্চের একজন বিচারপতিকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন।

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে অপসারণের লক্ষ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করার জন্য তাঁরা প্রধান বিচারপতি এবং প্রেসিডেন্টকে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন।

সুরঞ্জিত সেনগুপ্ত এমপি হুমকি দিয়েছেন, এতে ব্যর্থ হলে বিচারপতিদের ইমপিচ করার ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে আনতে তারা বাধ্য হবেন। “শামসুদ্দিন চৌধুরী মানিক তাঁর পদে থাকার যোগ্যতা হারিয়েছেন”।

 সেনগুপ্ত ছাড়াও বিচারপতি মানিকের সমালোচনা করে বক্তব্য দেন তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম এবং রাশেদ খান মেনন। সেসময় এমপিরা টেবিল চাপড়ে সেসব বক্তব্য সমর্থন করেন।

 

২২ ফেব্রুয়ারি ২০১৬ ,আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের মুখ বন্ধে হাইকোর্টে রিট আবেদন করেছেন এক আইনজীবী। রিটে বিচারবিভাগ নিয়ে কোনো ধরনের বক্তব্য দিতে পারবেন না বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। রিট করার বিষয়টিকে নিশ্চিত করেছেন ব্যারিস্টার এহসানুর রহমান।

রিটে বলা হয় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর মানিকের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এবং বিচার বিভাগ নিয়ে সকল ধরনের বক্তব্য মিডিয়ায় প্রচার করার উপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। কারণ, এসব বিষয়ে বক্তব্য দিলেও তা প্রচার না করার উপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

রিটে তথ্য সচিব, বিটিআরসির চেয়ারম্যান, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও বিটিভির মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

রিট নাম্বার ৭৩/২০১৬, এর আগে বৃহস্পতিবার আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর মানিককে বিচারবিভাগ নিয়ে মুখ বন্ধ করার জন্য লিগ্যাল নোটিশ পাঠান এই আইনজীবী। তার তিন দিন পরেই তিনি রিট আবেদন করেন হাইকোর্টে।

গত ১১ ফেব্রুয়ারি বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক দ্বৈত নাগরিক কিনা তার তথ্য চেয়ে ব্রিটিশ হাইকমিশনে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আবেদনের বিষয়ে আইনজীবী বলেন, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী হাইকোর্ট বিভাগের বিচারপতি পদ গ্রহণ করার সময় উদ্দেশ্যমূলকভাবে কিছু তথ্য গোপন করেছেন। এই বিষয়ে তদন্তের জন্য আমি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছি। আবেদনের মাধ্যমে আমি ব্রিটেনে শামসুদ্দিন চৌধুরীর মাইগ্রেশন স্ট্যাটাস সম্পর্কে জানতে চেয়েছি।

এর আগে ১০ ফেব্রুয়ারি একই আইনজীবী দুদকে শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন দুদকে আবেদন করেন। আইনজীবী দুদকে দায়ের করা আবেদনে অবসরপ্রাপ্ত এই বিচারপতির দ্বৈত নাগরিকত্ব রয়েছে বলে অভিযোগ আনেন। কেননা, আইনের দৃষ্টিতে বাংলাদেশের বিচারপতি হওয়ার ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব অযোগ্যতা বলে বিবেচিত হয়।

তার আগের দিন গত ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার অপর এক আইনজীবী বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের জাজশিপ বাতিল করতে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন।

প্রধান বিচারপতি এসকে সিনহা

০৭ ফেব্রুয়ারি ২০১৬ সালে প্রকাশিত খবরে দেখা যায় , আপিল বিভাগের বহুল বিতর্কিত বক্তব্যের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের কাছে থাকা অনিষ্পত্তিকৃত রায়ের সব ফাইল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিসে শিগগিরই ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে ছিলেন তৎকালীন সময়ের আরেক বহুল বিতর্কিত প্রধান বিচারপতি এসকে সিনহা ।
নিজের ঘোষণা দেওয়া রায় ও আদেশগুলো গ্রহণ করা হচ্ছে না বলে বিচারপতি মানিকের করা অভিযোগ নাকচ করে দিয়ে তিনি এ আহ্বান জানান।
রবিবার বিচারপতি মানিকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিকেলে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল আবু সৈয়দ দিলজার হোসেনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। কিন্তু অদৃশ্য কোন বিশেষ শক্তির কারণে মানিক সেটা তোয়াক্কা করেন নাই।

 

এর আগে বিগত ২০১৬ সালে বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছিলেন আইনজীবী।

বহুল বিতর্কিত অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ‘জাজশিপ’ প্রত্যাহার চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করার একদিন পরেই তার বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ করেছেন সুপ্রিমে কোর্টের এক আইনজীবী। বুধবার সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট এসএম জুলফিকার আলী (জুনু) দুনীর্তি দমন কমিশন দুককে এই অভিযোগ দয়ের করেন। পরে তিনি নিজে গণমাধ্যকে এ তথ্য জানান।প্রকাশিত: ১১:৫৭ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

দুদকে অভিযোগ দেয়ার বিষয়ে তিনি জানান, সংবাদ মাধ্যম এবং বিশ্বস্ত সূত্রে জানা যায়, সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী দ্বৈত নাগরিক। দ্বৈত নাগরিক হিসেবে তিনি ব্রিটিশ সরকারের সকল সুযোগ-সুবিধা ভোগ করে আসছেন। পক্ষান্তরে তিনি প্রথমে হাইকোর্টের এবং পরে সুপ্রিম কোর্টের বিবচারপতি হিসেবে দ্বায়িত্ব পালন করে করেছেন। কিন্তু দুঃখের বিষয় বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার সময় কাগজপত্রে দ্বৈত নাগরিকের কোনো তথ্য দেননি। অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্য গোপন করে বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেছেন। যা প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ।

Dudokতিনি বলেন, তাই উপরোক্ত বিষয় গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের দ্বৈত নারিকত্বের তথ্য গোপন করার বিষয়ে দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তের আবেদন করছি।

এর আগে মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের এক আইনজীবী মো. মোজাম্মেল হক বঙ্গভবনে গিয়ে বিচারপতি মানিকের জাজশিপ প্রত্যাহার করার আবেদন জমা দিয়ে আসেন।

এই আইনজীবী বলেন, অতিদ্রুত যদি রাষ্ট্রপতির কার্যালয় থেকে তার জাজশিপ প্রত্যাহারে ব্যবস্থা নেয়া না হয় তাহলে হাইকোর্টে রিট আবেদন করা হবে।

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মাহমুদুর রহমান তার উপর আনেন ২৯ টি অভিযোগ

মাহমুদুর রহমানের পক্ষে অভিযোগপত্রটি নিয়ে বঙ্গভবনে যান আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি অলিউল্লাহ নোমান। রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল কাজী ফখরুদ্দিন আহমদ এটি গ্রহণ করেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো হলো ..

দেশে প্রচলিত ২০০৯ ও ২০১২ সালের মানি লন্ডারিং (মুদ্রা পাচার) আইন, ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা বিনিময় আইন ও ১৯৮৪ সালের আয়কর আইন অনুযায়ী বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাতের অভিযোগে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে লন্ডনের একটি আদালতে মামলা বিচারাধীন রয়েছে

মানি লন্ডারিং আইন ভঙ্গের অভিযোগে বলা হয়, বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ২০১০-১১ সালের আয়কর হিসাবে দেখিয়েছেন লন্ডনে তার ৩টি বাড়ি রয়েছে। এই বাড়িগুলো কিনেছেন ৪০ লাখ টাকার বিনিময়ে। ৩টি বাড়ির মধ্যে একটি বাড়ির ঠিকানাও অসম্পূর্ণ বা ভুল দেয়া হয়েছে। আয়কর নথিতে উল্লেখ করা 6 Ruskin Way, London SW17 বাড়িটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। আয়কর নথিতে দেখানো হয়, তিনি ৫০ লাখ টাকায় এলিফ্যান্ট রোডের একটি বাড়ি বিক্রি করেছেন।

এর মধ্যে ৪০ লাখ টাকা লন্ডনে ৩টি বাড়ি ক্রয় করতে ব্যয় হয়। অনুসন্ধানে দেখা গেছে, আয়কর নথিতে উল্লেখিত ৩টি বাড়ির বাইরেও লন্ডনে তার অপর একটি বাড়ি রয়েছে। আয়কর নথিতে লন্ডনে ৩ বাড়ি ক্রয়ে যে পরিমাণ টাকা ব্যয় দেখিয়েছেন তার কয়েকগুণ বেশি মূল্য পরিশোধ করা হয়েছে। অতিরিক্ত এই টাকার কোনো হিসাব বা উত্স আয়কর নথিতে দেখানো হয়নি। বাংলাদেশ থেকে টাকা লন্ডনে কী পন্থায় পাঠানো হয়েছে তার কোনো উল্লেখ আয়কর নথিতে নেই। দেশে বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিনিময় আইন ও মানিলন্ডারিং (মুদ্রা পাচার) আইন অনুযায়ী বাংলাদেশের বাইরে এতো বিপুল পরিমাণ টাকা সরাসরি পাঠানোর কোনো সুযোগ নেই। তার হিসাবে উল্লেখ করা ৪০ লাখ টাকা লন্ডনে পাঠিয়ে তিনি বর্তমানে বিদ্যমান মানিলন্ডারিং আইন ও বৈদেশিক মুদ্রা বিনিময় আইন ভঙ্গ করেছেন।

বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর গাড়ি ট্রাফিক সিগন্যালে লালবাতির কারণে আটকে দেয়ায় পুলিশ ও ট্রাফিক সদস্যদের রাস্তায় কান ধরিয়ে ওঠবস করানো, রুল জারি করে আদালতে ডেকে এনে গালাগালি করা, সমাজের বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে রুল জারি করে তলব করে তাদের অকথ্য ভাষায় গালি দেয়ার বিষয়টিও আবেদনে উল্লেখ করা হয়েছে। বিচারপতিদের জন্য তৈরি করা আচরণবিধি অনুযায়ী কারও বিরুদ্ধে অনুরাগ বা বিরাগভাজন হওয়ার সুযোগ নেই। আচরণবিধিতে বিচারের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি সদাচরণ করার কথা বলা হয়েছে। বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর এসব আচরণে বিচারপতিদের জন্য সর্বশেষ প্রণীত আচরণবিধির ১, ২, ৩, ৯ ও ১১ লঙ্ঘিত হয়েছে বলেও দাবি করা হয় রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে পেশ করা আবেদনে। আবেদনে বলা হয়, সংবিধানের ৯৬ (৩) অনুচ্ছেদে সুস্পষ্ট করে বলে দেয়া আছে বিচারপতিদের অসদাচরণের বিষয়ে প্রধান বিচারপতি ও কর্মে প্রবীণ অন্য দুই বিচারপতিকে নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তদন্ত করবে। এছাড়া কাউন্সিল বা অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে তদন্তের নির্দেশ দেবেন। কাউন্সিল তদন্ত প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পেশ করবে। রাষ্ট্রপতি ও সুপ্রিম জুডিশিয়ালের কাছে পেশ করা চিঠিতে তিনি সংবিধানের এ অনুচ্ছেদটি উল্লেখ করে বিচারপতি মানিকের বিরুদ্ধে ২৯টি অভিযোগের বিবরণ পেশ করা হয়।

বরাদ্দ বাতিলের পরও বাড়ি ছাড়েননি বিচারপতি মানিক

বাড়ি ভাড়া আদায়ের চিঠি দেওয়া হিয়েছে বিচারপতি মানিককে

বরাদ্দ বাতিলের পরও সরকারি বাড়িতে ‘বিধিবহির্ভূতভাবে’ বসবাস করছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। সরকারি আবাসন অধিদফতরের এক চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে। (১৬ মার্চ ২০১৭)

অধিদফতরের সহকারী পরিচালক মাসুদুল আলম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়,‘উল্লিখিত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, মাননীয় বিচারপতি জনাব এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী অবসরজনিত কারণে মন্ত্রিপরিষদ বিভাগের আদেশ অনুযায়ী অবসর গ্রহণের তারিখ ২০১৫ সালের ৩ অক্টোবর  হতে ২০১৬ সালের ২ এপ্রিল পর্যন্ত ছয় মাস বসবাসের সময় প্রদানপূর্বক তার নাম হতে বিবেচ্য বাড়ির বরাদ্দ বাতিল করা হয় এবং প্রদত্ত সময়ে স্থানীয় গণপূর্ত রক্ষণাবেক্ষণ অফিসের বরাবরে বুঝিয়ে দেওয়ার জন্য পত্রের মাধ্যমে অনুরোধ করা হয় ।’

কিন্তু তিনি বাড়িটি গণপূর্ত অফিস বরাবর হস্তান্তর না করে, গত বছর ৩ এপ্রিল থেকে ‘বিধিবহির্ভূতভাবে’ বসবাস করছেন বিধায়, তার কাছ থেকে বাংলাদেশ বরাদ্দ বিধিমালা ১৯৮২ এর ১৯(২) উপবিধির আওতায় প্রামাণিক ভাড়া আদায়যোগ্য বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

সরকারি বাসাভাড়াও পরিশোধ করেননি আলোচিত বিচারপতি মানিক

সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালে বসবাস করা সরকারি বাড়ির ভাড়াও পরিশোধ করেননি আলোচিত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

জানা গেছে, রাজধানীর গুলশানে ৩৫ নম্বর সড়কে একটি সরকারি বাড়িতে ভাড়া থাকতেন বিচারপতি মানিক। ২০১২ সালের নভেম্বরে ওই বাসায় ওঠেন তিনি। অবসরের পর যেটি ২০১৬ সালের এপ্রিলে ছাড়ার কথা ছিল। তবে বাড়িটিতে আরও দুই বছর থাকবেন বলে জানিয়ে সরকারি আবাসন পরিদপ্তরকে চিঠি দেন তিনি, তবে আবাসন পরিদপ্তর তাকে ছয় মাস থাকার অনুমতি দেয়। তবুও এক বছরের বেশি সময় ওই বাড়িটি দখলে রেখেছিলেন তিনি।

গণপূর্ত মন্ত্রণালয় বাড়িটি ছাড়ার জন্য বারবার তাগাদা দিলে অবশেষে ২০১৭ সালের মে মাসে বাড়িটি ছাড়েন তিনি। তবে ওই বাড়িটি ছাড়লেও বাড়িভাড়া, গ্যাস ও পানির বিল বাবদ সরকারের পাওনা ১৪ লাখ ১৯ হাজার ২০০ টাকা তিনি এখনও পরিশোধ করেননি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

ওই আবাসন পরিদপ্তরের চিঠির জবাবে শামসুদ্দিন চৌধুরী বলেছিলেন, অবসরে যাওয়ার পর বিচারপতিরা ১২ মাস বিনা ভাড়ায় সরকারি বাসায় বসবাস করতে পারেন। তবে পরিদপ্তর থেকে জানানো হয়, বিচারপতিরা অবসরে যাওয়ার পর এক বছর বিনা ভাড়ায় থাকতে পারার সরকারি কোনো আদেশ, নির্দেশ বা পরিপত্র নেই।

উল্লেখ্য, ৬৭ বছর বয়স পূর্ণ হওয়ায় সংবিধান অনুযায়ী বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ২০১৫ সালের ১ অক্টোবর অবসরে যান। তিনি ১৯৭৮ সালে হাইকোর্টে আইনজীবী হিসেবে পেশা শুরু করেন। ২০০১ সালের ফেব্রুয়ারিতে  আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে তাকেসহ ১১ জনকে  হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে তাদের আর স্থায়ীনিয়োগ দেওয়া হয়নি। এই স্থায়ী নিয়োগ না দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট মামলা হওয়ার পর তা নিষ্পত্তি করে ২০০৯ সালের ২ মার্চ তাদের স্থায়ী নিয়োগ দিতে বলেন আপিল বিভাগ।রায়ের ভিত্তিতে একইবছর ২৫ মার্চ হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান শামসুদ্দিন চৌধুরী মানিক।২০১৩ সালের ৩১ মার্চ তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।