• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ক্ষমতাসীনদের বিদায় না দেওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি : ড. আবদুল মঈন খান।

Usbnews.
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৩
ক্ষমতাসীনদের বিদায় না দেওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি :  ড. আবদুল মঈন খান।
নিউজটি শেয়ার করুনঃ

অসহযোগ আন্দোলনের মাধ্যমেই সরকারকে সরানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকায় অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণের সময় এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, ‘ক্ষমতাসীনদের বিদায় না দেওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি।’

গত বুধবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে একই দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে একই কর্মসূচির ঘোষণা দেয় গণতন্ত্র মঞ্চ। ভোট বর্জনের অসহযোগ আন্দোলন সফল করতে জনসাধারণের প্রতি আহ্বান জানান বিএনপির শরিকরা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দল ছাড়াই একতরফা তামাশা ও প্রতারণার নির্বাচনের আয়োজন করছে। ইতোমধ্যে এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী, ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী নিজেরা নিজেরাই সহিংসতা ঘটিয়েছে।