আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এবং নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল আটক হয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি সূত্র জানিয়েছে, তাজুলকে রাজধানীর গুলশান এলাকা এবং সোহায়েলকে বনানী থেকে আটক করা হয়েছে।
তাদের মিন্টুরোডে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
সাবেক র্যাব মুখপাত্র এম সোহায়েলকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরসাবেক র্যাব মুখপাত্র এম সোহায়েলকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর
চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল। গত সোমবার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম ২০০৮ সাল থেকে টানা চার মেয়াদে ব্রাহ্মণবাড়িয়া–৬ আসনের সংসদ সদস্য ছিলেন। এর আগে তিনি ১৯৯৬ সালে একই আসন থেকে এমপি হয়েছিলেন। ২০০৯ সালের শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভার মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। একই সঙ্গে তিনি দলটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকও ছিলেন। কিন্তু পদক কেলেঙ্কারির পরে বাদ পড়েন।