দুই দফা দাবি আদায়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ)-২ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা এনআইডি সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার রাতে এক বৈঠক থেকে এ কর্মসূচির ঘোষণা দেন আইডিইএ-২ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা।
তারা জানান, এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তে ইসিতে রাখা এবং আইডিইএ-২ প্রকল্পের নবম গ্রেড থেকে ২০ গ্রেড পর্যন্ত আউটসোর্সিংয়ের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে দুই দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করবেন। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এনআইডি সেবা কার্যক্রম।
একইসঙ্গে দাবি না মানা পর্যন্ত সারাদেশের সব জেলা-উপজেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসে কর্মরতদের ঢাকায় এসে কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান তারা।
আইডিইএ প্রজেক্টের দুই হাজার ২৬০ জন জনবল রয়েছে। তাদের মাধ্যমেই এনআইডির যাবতীয় কাজ সম্পন্ন করে নির্বাচন কমিশন।
এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে , এতদিন এরা তাহলে কেন আন্দোলন করে নাই ? যদি তাদের নিয়োগে চাকরি স্থায়ীকরণের বিষয় উল্লেখ থাকে তাহলে সময় সীমা শেষে তাদের বাড়ি পাঠানো উচিত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মন্তব্য করেছেন , এনআইডি সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ যারা করতে চায় , তাদের বাড়ি পাঠিয়ে দিন। আউটসোর্সিংয়ের কোন চাকরি স্থায়ীকরণের প্রয়োজন নেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে পরমার্শ দিয়েছেন , বুয়েট সহ অন্যসব বিশেষায়িত ভার্সিটির ছাত্র ও শিক্ষকদের পার্ট টাইমে কাজ দিন।