স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত দেশের ১১ জেলা। জেলাগুলো হচ্ছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, মৌলভীবাজার, হবিগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া। এখন পর্যন্ত এ বন্যায় অন্তত ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে ডুবে ফেনীতে ও ব্রাহ্মণবাড়িয়ায় দু’জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। বন্যায় এসব জেলার হাজার হাজার মাছের ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে। তলিয়ে গেছে ফসলি জমি।
ফেনী, নোয়াখালি এসব অঞ্চলের অনেকে গরু-মহিষ, ছাগল এসবও ভেসে গেছে। ঘরবাড়ি সব গলা পরিমাণ পানিতে তলিয়ে গেছে। তাদের থাকার জায়গা নেই। অনেকে দূর-দূরান্তে আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিচ্ছেন। ফেনী ও কুমিল্লায় বিভিন্ন স্থানে সড়ক ও রেল পথ ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যাহত হচ্ছে। বন্যা দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ডায়েরিয়া ও পেটের পীড়া রোগীর চিকিৎসায় হাসপাতালগুলোতে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। দুর্গত এলাকায় বিদ্যুৎ নেই, ইন্টারনেট সংযোগ ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে বন্যাদুর্গত এলাকা মানবিক বিপর্যয়ের মুখোমুখি।
ভারত থেকে বড় ও আকস্মিক বন্যার আশঙ্কা থাকলে তা বিশেষভাবে জানানোর চর্চা দুই দেশের যৌথ নদী কমিশনের রয়েছে। মুহুরী নদীর উজানে ভারতীয় নদী বিলুনিয়াতে গত তিন দিনে সর্বকালের রেকর্ড–ভাঙা বৃষ্টি হয়েছে। পানির উচ্চতা দ্রুত বেড়েছে; কিন্তু ভারতের কেন্দ্রীয় পানিসম্পদ মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে কোনো বিশেষ সতর্কবার্তা বাংলাদেশকে দেওয়া হয়নি।
দেশের অভ্যন্তরে ও উজানে উত্তর-পূর্ব ভারতে টানা অতি ভারী বৃষ্টিপাত এবং ভারত থেকে তীব্র বেগে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হঠাৎ বন্যা কবলিত হয়েছে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চল। গতকাল পর্যন্ত উভয় অঞ্চলে অতি বর্ষণ, উজানের ঢল এবং নদ-নদী, শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ অবস্থায় চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটছে। ভারতের ত্রিপুরায় বন্যার চাপ সামলাতে ১৯৯৩ সালের পরে ৩১ বছর পর এবার ত্রিপুরায় পানি বিদ্যুৎ প্রকল্পের ডুম্বুর বাঁধের সবক’টি কপাট একযোগে খুলে দিয়ে বিনা নোটিশে ভারত পানি ছেড়ে দিয়েছে। এর ফলে দক্ষিণ-পূর্বাঞ্চল আকস্মিক ও ভয়াল বন্যা কবলিত হয়েছে। যে কোন ভাটির দেশ যাতে বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কতা ও প্রস্তুতি গ্রহণ করতে পারে, এর জন্য আগেভাগে জানিয়ে বাঁধ-ব্যারাজের পানি ছাড়াই আন্তর্জাতিক নিয়ম বা কনভেনশন। কিন্তু ভারত কখনোই সেই নিয়মের ধার ধারে না। যথেচ্ছ বাঁধ-ব্যারাজ খুলে পানি ছেড়ে দেয়। যা নেহায়েৎ অমানবিক। এতে করে ভাটিতে ভাসছে বাংলাদেশ। প্রতিবেশী ভারতের এহেন নির্মম আচরণের প্রতিবাদে গত দু’দিনে রাজধানী ঢাকায় ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও এ নিয়ে উদ্বেগ জানিয়েছে।
বন্যাকবলিত এলাকাগুলোতে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় চিকিৎসক-নার্সদের কর্মস্থলে থাকা এবং স্থানীয় প্রশাসনের কন্ট্রোল রুমের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় ও যোগাযোগ রাখাসহ ৮টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।
নির্দেশনাগুলো হলো-
১) বন্যাকবলিত এলাকার সব সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পিনা কর্মকর্তা কার্যালয়ে সার্বক্ষণিক কন্ট্রোলরুম চালু রাখতে হবে।
২) প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদিসহ মেডিকেল টিম গঠন করে দুর্যোগ মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুত রাখতে হবে।
৩) বন্যাকবলিত এলাকায় প্রতিটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি ডায়রিয়া, সর্প দংশনসহ বন্যা সংক্রান্ত অন্যান্য রোগের চিকিৎসার জন্য যথোপযুক্ত প্রস্তুতি রাখতে হবে। প্রচুর পরিমাণে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন, এন্টি ভেনম ইত্যাদি মজুত রাখতে হবে।
৪) বন্যাদুর্গত এলাকার হাসপাতালে যন্ত্রপাতিগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য উঁচু স্থানে সংরক্ষণ করতে হবে।
৫) জরুরি ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী মজুত এবং প্রাথমিক চিকিৎসা সামগ্রীসহ অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখতে হবে।
৬) বন্যাদুর্গত জেলাগুলোর সব চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারী বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।
৭) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের জন্য বন্যাদুর্গত এলাকার সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অনুরোধ করা হলো।
৮) বন্যা মোকাবিলায় স্থানীয় প্রশাসনের এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ গঠিত কন্ট্রোল রুমের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় ও যোগাযোগ রাখতে হবে।

AFP photo
ভয়াবহ এই বন্যায় গতকাল পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ-পূর্বাঞ্চলে চট্টগ্রাম বিভাগে ফেনী, নেয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া, পার্বত্য খাগড়াছড়ি জেলা ও চট্টগ্রাম জেলার একাংশ এবং উত্তর-পূর্বাঞ্চলে সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলাসহ মোট ৮টি জেলা। এ ছাড়াও আরও ৩টি জেলায় বন্যা বিস্তার লাভ করেছে। ফাজিলপুর থেকে ফেনীর মধ্যবর্তী এবং কুমিল্লায় কয়েক জায়গায় রেললাইন ও রেলসেতু তীব্র ঢল-বানের পানিতে প্লাবিত হয়েছে। এতে করে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা-কর্মচারীদের সবধরনের ছুটি বাতিল করে সার্বক্ষণিক (স্ট্যান্ডবাই) বন্যা এলাকায় থাকার নির্দেশ দিয়েছে। তাছাড়া মাঠ প্রশাসনকেও বন্যার্তদের পাশে থাকার নির্দেশ দেয়া হয়েছে। সরকার বন্যা কবলিতদের জরুরি উদ্ধার ও শুকনো খাবার বিতরণের জন্য দ্রুত পদক্ষেপ নিয়েছে। ফায়ার সার্ভিজ, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর বিশেষ টিমও জরুরি ত্রাণ এবং উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে।
এদিকে ভারতের সিকিমে তিস্তার সর্বোচ্চ উজানভাগে প্রচ- ঢল ও বন্যায় তিন দিন আগে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের একটি বাঁধ ধসে গেছে। এর ফলে দেশের উত্তরাঞ্চলে বিশেষত রংপুর বিভাগ ফের বন্যার ঝুঁকিতে রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং বর্ষার বাহক মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে দেশের অভ্যন্তরে এবং উত্তর-পূর্ব ভারতে একযোগে অতি ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। আকস্মিক ও স্মরণকালের ভয়াবহ বন্যার এটি প্রধান কারণ।
আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টিপাত আরও অন্তত ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। পাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে গতকাল জানা গেছে, দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে ৭টি নদ-নদী ১৪টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে ফেনী নদী একটি পয়েন্টে, হালদা নদী দু’টি পয়েন্টে, গোমতী নদী দু’টি পয়েন্টে, কুশিয়ারা নদী ৪টি পয়েন্টে, মনু দু’টি পয়েন্টে, ধলাই একটি পয়েন্টে, খোয়াই দু’টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাছাড়া ফেনীর মুহুরী, কুহুয়াসহ বিভিন্ন শাখা ও উপনদী, খাল বন্যায় ফুলে-ফুঁসে উঠেছে।
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় গতকাল দুপুরে এক তথ্য বিবরণীতে ৮ জেলায় ৪ লাখ ৪০ হাজার ৮৪০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে জানিয়েছে। এ সব জেলায় প্রায় ২৯ লাখ মানুষ ক্ষত্রিগ্রস্ত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ৮ জেলা বন্যা আক্রান্তের কথা জানালেও এখন পর্যন্ত তা ১১ জেলায় বিস্তার লাভ করেছে। এসব জেলার ৫৩টি উপজেলা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৬২টি ইউনিয়ন। তথ্য বিবরণীতে আবহাওয়া সংস্থাগুলোর বরাত দিয়ে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর সংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এ সময় উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদীগুলোর সংলগ্ন নি¤œাঞ্চলের বন্যাপরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তী সময়ে উন্নতি হতে পারে। মন্ত্রণালয় জানায়, বন্যায় পানিবন্দি বা ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য মোট ১ হাজার ৫৩৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ৭৫ হাজার ৬৬৮ জন লোক এবং ৭ হাজার ৪৫৯টি গবাদি পশুকে আশ্রয় দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ৪৪৪টি মেডিক্যাল টিম চালু রয়েছে। আর বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য মন্ত্রণালয় হতে এখন পর্যন্ত ১ কোটি ৮২ লাখ নগদ টাকা ও ১৩ হাজার ৬০০ টন চাল বরাদ্দ করা হয়েছে। ফেনী জেলায় বন্যা উপদ্রুত এলাকায় সেনাবাহিনী ও নৌবাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে জানিয়ে মন্ত্রণালয় জানায়, সেনাবাহিনী থেকে ১৬০ জন সদস্য ৪০টি উদ্ধারকারী যান ফেনী জেলায় পাঠানো হয়েছে। এছাড়া একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। নৌবাহিনীর ৭১ জন সদস্য ও আটটি উদ্ধারকারী যান কাজ করছে। বন্যার সর্বশেষ অবস্থা নিয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন তুলে ধরা হলো।
ফেনী : ফেনীতে বন্যায় নেমে এসেছে মানবিক বিপর্যয়। পানিবন্দী লাখ লাখ মানুষ। তলিয়ে গেছে ঘরবাড়ি, দোকানপাট ও অভ্যন্তরীণ সব সড়ক। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তিন উপজেলার বাসিন্দারা। ফেনিতে প্রবল বন্যায় শেষ হয়ে গেছে কৃষকের স্বপ্ন। নষ্ট হয়েছে ফসলি জমি, মাছের ঘের, পোল্ট্রি খামার। প্রাণে বাঁচতে হাজার হাজার মানুষের আকুতি। এমন পরিস্থিতিতে উদ্ধার অভিযানে নেমেছে সেনাবাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিসসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। ব্যক্তি উদ্যোগেও অনেকে নৌকা ও শুকনো খাবার নিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় বন্যার প্রভাব সবচেয়ে বেশি। এসব উপজেলার অধিকাংশ ঘরবাড়ি পানির নিচে। এ ছাড়াও ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজীতেও অসংখ্য মানুষ পানিবন্দি। জেলা শহরের মূল সড়কে কোমরপানি উঠে গেছে বিকালেই। অন্য উপজেলাগুলোতেও লাখ লাখ মানুষ পানিবন্দি। জেলা প্রশাসন দুর্গতদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা ও শুকনো খাবার পৌঁছে দিতে কাজ করছে। ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত ২০ আগস্ট রাতে ভারতের ত্রিপুরার ডিম্বুর হাইড্রোইলেক্ট্রিক বাঁধ খুলে দেয়ায় হঠাৎ মানবিক বিপর্যয় নেমে আসে কখনো বড় ধরনের বন্যার মুখোমুখি না হওয়া এসব মানুষের জীবনে।
মোবাইল নেটওয়ার্ক : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, বন্যাদুর্গত এলাকার ১৩ শতাংশ সাইট ডাউন আছে। কয়েকটি উপজেলায় অপটিক্যাল ফাইবার ড্যামেজ হওয়ার কারণে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। বিদ্যুৎবিচ্ছিন্ন আছে কয়েকটি জায়গায়। জেনারেটর ব্যবহার করা হচ্ছে৷ নেটওয়ার্ক একবারে বিচ্ছিন্ন হলে ১০টি VSAT প্রস্তুত আছে। সংশ্লিষ্ট এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করতে নির্দেশনা দেওয়া আছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনী জেলার বন্যা পরিস্থিতি সম্পর্কে যোগাযোগের কিছু নম্বর জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সেগুলো হলো ফেনীর এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ (০১৭১৩১৮৭৩০৪), লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল (০১৭৬৯৭৫৪১০৩) ও মেজর ফাহিম (০১৭৬৯৩৩৩১৯২)।
ফেনীর ৬টি উপজেলার সবকটি বন্যার পানিতে প্লাবিত। পুরোপুরি তলিয়ে গেছে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া। এ ছাড়াও সদর, দাগনভূঞা, সোনাগাজীরও সব এলাকা প্লাবিত। হাতে গোনা কয়েকটি ছাড়া সব বসতঘরে পানি প্রবেশ করেছে। জেলার সব সড়ক পানিতে তলিয়ে গেছে। বিদ্যুৎ নেই অধিকাংশ এলাকায়। ঠিকমতো পাওয়া যাচ্ছে না মোবাইল নেটওয়ার্কও। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। আশ্রয়কেন্দ্রেও ঠাঁই নেই বানভাসি মানুষের। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়া অংশ দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করছে। ফলে ডুবছে একের এক জনপদ। এদিকে জেলায় উদ্ধার অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী, নৌ-বাহিনী, বিমান বাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি সংস্থা। এ ছাড়াও বেসরকারি বিভিন্ন সংগঠন ও ব্যক্তির উদ্যোগে অনেকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। তবে প্রতিকূল পরিবেশে উদ্ধার কার্যক্রমে বেগ পেতে হচ্ছে। বিশেষ করে বুধবার রাত থেকে উদ্ধার চালাতে বড় ধরনের সমস্যায় পড়তে হয় উদ্ধারকর্মীদের। পানির তীব্র স্রোতের কারণে পরশুরাম ও ফুলগাজীর অনেক এলাকায়ই স্পিডবোট নিয়ে প্রবেশ করা যাচ্ছিল না। সকালেও উদ্ধার কাজে বেগ পেতে হয়। বিমান বাহিনীর হেলিকপ্টারে উদ্ধার অভিযান শুরু করতে বিলম্ব হয় বৈরী আবহাওয়ার কারণে। দেশের বিভিন্ন স্থান থেকে শত শত স্পিডবোট, ডিঙি নৌকা নিয়ে উদ্ধার অভিযানে নেমেছেন অনেক স্বেচ্ছাসেবী। এ ছাড়া বেসরকারি উদ্যোগে কয়েকটি হেলিকপ্টার নিয়েও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। বুধবার সন্ধ্যা থেকে বানভাসিদের আর্তনাদে ভারী হয়ে আসে ফেনীর বাতাস। ফেনীতে যেতেও বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের। হাইওয়েতে পানি উঠে যাওয়ায় যানবাহন প্রবেশে বেগ পেতে হয়। ছাগলনাইয়া, সদর, সোনাগাজী ও দাগনভূঞায়ও স্পিডবোট নিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। তবে এখনো লাখ লাখ মানুষ ঝুঁকিতে রয়েছেন। অন্যদিকে ত্রাণ কার্যক্রম নিয়েও হাজির হয়েছেন অনেক স্বেচ্ছাসেবী। তারা শুকনো খাবার নিয়ে জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন। এদিকে সুপেয় পানির অভাবে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছেন। বিশেষ করে শিশুদের কষ্টের সীমা নেই। এমতাবস্থায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা সংক্রামক ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন।
নোয়াখালী : নোয়াখালীর সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। ২১ আগস্ট রাতে বৃষ্টি বন্ধ থাকার পর গতকাল ভোর থেকে দুপুর পর্যন্ত প্রবল বর্ষণে পানি বেড়ে গিয়ে মানুষ আরও দুর্ভোগে পড়েছে। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ডায়েরিয়া ও পেটের পীড়া রোগীর চিকিৎসায় হাসপাতাল গুলোতে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। তবে এখনো কোথাও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। পানি বন্দী মানুষ চরম দুর্ভোগে আছে। রান্না ঘরের চুলায় পানি ওঠায় রান্না-বান্না হয়নি অনেক পরিবারের। নিম্ন আয়ের মানুষের বিড়ম্বনা সীমাহীন পর্যায়ে রয়েছে। নোয়াখালী জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা জাহিদ হোসেন খাঁন ইনকিলাবকে বলেন, জেলায় ৯টি উপজেলার ৮৭টি ইউনিয়ন ও পৌরসভা আক্রান্ত হয়েছে। পানিবন্দি মানুষ প্রায় ১৯ লাখ ৮০ হাজার জন। ৩৮৮টি আশ্রয় কেন্দ্রে ৩৬ হাজার ১১৫ জন আশ্রয় নিয়েছে। পানিবন্দী এলাকায় ৮৮টি মেডিকেল টিম খাবার স্যালাইন, পানি বিশুদ্ধ করন টেবলেট ও চিকিৎসা সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে।
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে জলাবদ্ধতার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় ক্রমশ পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। জেলার পাঁচটি উপজেলায় জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। চার দিন ধরে বেশির ভাগ ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হয়ে আছে। পানিবন্দী হয়ে পরেছে জেলার ৬ লাখ মানুষ। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের পানি নামতে না পারায় বাড়ির উঠান, মাঠ-ঘাট, পুকুর, জলাশয়, ফসলি ক্ষেত তলিয়ে গেছে। চরাঞ্চলে সব নলকূপ ডুবে যাওয়ায় বর্তমানে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। অনেকেই রান্না বান্না করতে না পেরে মানবেতর জীবন-যাপন করছে। গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন বন্যা দুর্গতরা। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পোল্ট্রি খামারি ও মাছচাষিরা। লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন জানান, চলমান বন্যা পরিস্থিতিতে জেলায় ১৭ হাজার ৫০০ পুকুর-জলাশয় ভেসে গেছে, চাষিদের বিভিন্ন প্রকার ছোট বড় অন্তত ৩ হাজার মেট্রিক টন মাছ বের হয়ে গেছে।এতে করে ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ অবস্থা থাকলে তা বেড়ে দ্বিগুণ হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।
আখাউড়ায় তলিয়ে গেছে স্থলবন্দর-সেতু, নিহত ১: ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলের পানিতে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম এবং যাত্রী পারাপার বন্ধ হয়ে গেছে। বন্ধ করা হয়েছে ইমিগ্রেশনের সাময়িক কার্যক্রম। তাছাড়া একটি বেইলি সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রয়েছে আখাউড়া-আগরতলা সড়কে যান চলাচলও। পানিতে ডুুবে মৃত্যু হয়েছে এক অন্তঃস্বত্ত্বা নারীর।
সিলেট : সিলেটে প্রবল বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। ইতিমধ্যে কুশিয়ারা চারটি পয়েন্টে ছাড়িয়েছে বিপদসীমা। ইতিমধ্যে সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এমন অবস্থায় সিলেটের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বিভাগের দুই জেলা মৌলভীবাজার ও হবিগঞ্জে। এদিকে, ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী ২৪ ঘন্টায়। এ অবস্থায় আবারও বন্যার শঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বাড়ছে সিলেটের বিভিন্ন পয়েন্টের নদ-নদীর পানি। গতকাল বৃহস্পতিবার সকালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, কুশিয়ারার চারটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমার পানিও বিপৎসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে।বৃহস্পতিবার (২২ আগস্ট) সিলেটের কুশিয়ারা নদীর ৪টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। পানি উন্নয়ন বোর্ড সিলেটের সর্বশেষ তথ্যমতে, একই নদীর পানি অমলসীদ পয়েন্টে ২৪ সেন্টিমিটার, শেওলা পয়েন্টে ৬ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৭২ সেন্টিমিটার ও শেরপুরে ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুমিল্লা : কয়েকদিনের টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা ঢলে বিপদসীমা অতিক্রম করেছে গোমতী নদীর পানি। এতে গোমতী নদীর আশপাশের কুমিল্লা সদর, বুড়িচং, দেবিদ্বার, মুরাদনগরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বাড়িঘরে পানি ঢুকে ঘর ছাড়া কয়েক হাজার মানুষ। ক্ষতি হয়েছে হাজার হাজার হেক্টর ফসল। ডুবেছে মহাসড়কের দুই কিলোমিটার সড়ক। নদীর পাড়ের মানুষজনকে আতংকিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। নদীর চরাঞ্চলের মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে বিজিবি, স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এদিকে গোমতী নদীর পানি বেড়ে কুমিল্লা শহর রক্ষা বাঁধে ছুঁই ছুঁই করছে। বাঁধটি ভেঙে গেলে কুমিল্লা শহর ও আদর্শ সদর উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। চরম আতঙ্কের মধ্যে কাটছে বাঁধ এলাকার মানুষজনের প্রতিটি মুহূর্ত। স্থানীয়রা জানান, পানিতে ডুবে যাওয়ায় নদীর পাড়ের কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছেড়েছে। এছাড়াও কুমিল্লা আদর্শ সদর উপজেলার বানাশুয়া, পালপাড়া, রতœাবতী, টিক্কারচর, জালুয়াপাড়া, বুড়িচং উপজেলার ভান্তি, শিমাইলখাড়া, পূর্বহুড়া, নানুয়ার বাজার, মিথলাপুর, গোবিন্দপুর, বাজেহুরাসহ ব্রাহ্মণপাড়া, মুরাদনগর, চান্দিনার বিভিন্ন স্থানে নদীর চরাঞ্চলের কয়েক হাজার একর সবজিক্ষেত পানিতে তলিয়ে গেছে। এছাড়াও চৌদ্দগ্রাম, লাকসাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ উপজেলার অধিকাংশ এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম অংশে রাস্তা ডুবে যাওয়ায় যানবাহন চলাচলে বিঘœ দেখা দেয়।কুমিল্লা ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পানিতে কুমিল্লা উত্তর গোমতীর পাড়ের ১০ গ্রাম প্লাবিত। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।
মৌলভীবাজার : কয়েকদিনের অবিরাম বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে মৌলভীবাজার জেলার মনু ও ধলাই নদীর ১৩টি স্থানে বাঁধ ভেঙ্গে বন্যার পানি প্রবেশ করছে। পৃথকভাবে মনু প্রকল্পের বাঁধের ২টি স্থানে ভাঙ্গন দিয়েছে। বন্যার পানি প্রবেশ করে প্রায় তিন শতাধিক গ্রাম প্লাবিত করেছে। প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছেন। অস্বাভাবিক ভাবে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলা শহরজুরে আতঙ্ক বিরাজ করছে। মনু নদীর বাঁধ ভেঙ্গে বন্যার পানি প্রবেশ করছে কুলাউড়া উপজেলার হাজিপুর, মিয়ারপাড়া, চকসালন। রাজনগর উপজেলার খাসপ্রেমনগর, একামধু, আদিনাবাদ, উজিরপুর ও কোনাগাও এলাকায়। অপর দিকে ধলাই নদীর বাঁধ ভেঙ্গে কলগঞ্জ উপজেলার ইসলাপুর ইউনিয়নের গংগানগর, মোকাবিল, মাধবপুর ইউনিয়নের হিরামতি, আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা ও রহিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বন্যার পানি প্রবেশ করছে। এসব এলাকার শতাধিক গ্রামের রাস্তাঘাট ও বাড়ি ঘর পানির নিচে তলিয়ে গেছে। জেলার ৪টি নদী মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক সামছুদ্দিন আহমদ জানান, আউশ ধানের ক্ষতির পাশাপাশি সদ্য রোপন করা ৭ উপজেলায় আমন ধান ও সবজির ক্ষতি হয়েছে। তবে এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।
হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে ঘরবাড়ি: ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়ে চলেছে হবিগঞ্জের খোয়াই নদীর পানি। নদীটির সবগুলো পয়েন্টেই বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে শহরতলীর জালালাবাদ এলাকার বাঁধের ভাঙা অংশ দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করছে। এতে করে রিচি ও লোকড়া ইউনিয়নের হাওরে রোপা আমন ও মৎস্য খামারিদের ক্ষতি হয়েছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বাড়িঘরে পানি প্রবেশ করেছে। বিভিন্ন বাঁধের দুর্বল স্থানে পানি প্রবেশ করে শহরে পানি ঢুকেছে। খোয়াই নদীর ভয়াল এ অবস্থার কারণে আতঙ্কে রয়েছেন শহরের বাসিন্দারা।
সাজেকে সড়ক ডুবে আটকা ২৫০ পর্যটক: রাঙ্গামাটিতে কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং ও বাঘাইহাট ডুবে গেছে। এতে করে সাজেকে ঘুরতে যাওয়া অন্তত ২৫০ পর্যটক আটকা পড়েছে।
চাঁদপুর : গত কয়েকদিনের ভারী ও টানা বর্ষণে চাঁদপুর শহরের পাড়া মহল্লা ও বেড়িবাঁধ এলাকায় স্থায়ী পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে তলিয়ে গেছে বিভিন্ন বসত বাড়ি, জনগুরুত্বপূর্ণ সড়ক, কৃষি আবাদ, পোলট্রি খামার, ব্যবসা প্রতিষ্ঠান ও চাষকৃত মাছের ঘের। বিশেষ করে চাঁদপুরের নদীপাড় এলাকা ও বেড়িবাঁধের ভেতরে থাকা সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর পানি বেড়েছে। জোয়ারের সময় পানির উচ্চতা ছিল ৩ দশমিক ৭ মিলিমিটার এবং ভাটার সময় ছিল ৩ দশমিক ৬ মিলিমিটার। এখনো বিপদ সীমার নিচে পানি প্রবাহিত হচ্ছে। চাঁদপুর-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বন্যার কারণে ফেনীতে রেললাইন ডুবে যাওয়ায় পূর্বাঞ্চলীয় রেল বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে আরও কিছু এলাকা প্লাবিত হয়েছে। ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৫ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। হাওড়া বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা পানিতে তলিয়ে গেছে। কৃষি জমি ও পুকুর তলিয়ে গেছে। আখাউড়া-আগরতলা সড়কের বিভিন্ন স্থানে পানি উঠছে। স্থলবন্দর এলাকায় পানি উঠায় ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে, বৃহস্পতিবার সকালে বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। এসময় দূর্গতদের মাঝে শুকনো খাবার চিড়া, গুড়, ওরস্যালাইন বিতরণ করা হয়। এসময় সেনাবাহিনী, পুলিশ, পানি উন্নয়ন বোর্ড ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাঙামাটি : দেশের বৃহত্তর জেলা রাঙামাটির লংগদু উপজেলার বিভিন্ন অঞ্চল দিয়ে বয়ে যাওয়া কাঁচালং নদীর শাখা নদীসহ কাপ্তাই হ্রদের পানিও বাড়ছে। ফলে পানিবন্দী হয়ে পড়েছে নদীর তীরবর্তী ও হ্রদের পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের তিন শতাধিক পরিবার। অনেকেই তাদের শিশু, বৃদ্ধ ও গবাদি পশু উঁচু স্থানে সরিয়ে নিয়েছে। ক্লাসে পাঠদান বন্ধ করে দেয়া হয়েছে স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে। তারমধ্যে রয়েছে একটি প্রাথমিক, একটি মাধ্যমিক ও একটি মাদ্রাসা।
চাঁদপুর : ফরিদগঞ্জে চারদিনব্যাপী টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে এলাকার নি¤œাঞ্চলের কিছু কিছু আমন ধানের জমি। টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শ্রমজীবী, দিনমজুর ও দৈনন্দিন কাজে বাইরে বের হওয়া মানুষ। দুর্ভোগে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। গাছপালা ভেঙ্গে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে পড়েছে লাখো মানুষ। পানি বৃদ্ধির কারণে বিপাকে পড়েছে মৎস্য চাষী ও পোল্টি খামারীরা।
কক্সবাজার : টানা কয়েক দিনের বৃষ্টি ও উজানের ঢলে কক্সবাজারে দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়ে অন্তত ৩ লাখ মানুষ পানিবন্দি। এসব এলাকার আঞ্চলিক ও গ্রামীণ সড়ক পানিতে ডুবে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ ছাড়া পানিতে ভেসে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- রামু উপজেলার সাচিং মারমা (২৬) ও আমজাদ হোছন (২২)।
রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান কালবেলাকে বলেন, টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে রামুর বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ ছাড়া ঢলের পানির স্রোতে ভেসে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান কালবেলাকে বলেন, টানা বৃষ্টিতে কক্সবাজারের কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেখানে উদ্ধার কার্যক্রম ও শুকনো খাবার দেওয়ার প্রস্তুতি চলছে।
বরিশাল : গত কয়েক দিনের মাঝারী থেকে ভারী বর্ষণের সাথে বরিশালের সব নদ-নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের ২৩টি গেজ স্টেশনেই নদ-নদীর পানি বিপদসীমার ওপরে। ফলে রোপা আমন ও বীজতলাসহ অন্যান্য ফসলের প্রায় পুরোটাই পানি তলায় চলে গেছে। উজানের ঢলের সাথে ফুসে ওঠা সাগরের জোয়ার আর লাগাতর মাঝারী থেকে ভারী বর্ষণে বরিশাল মহানগরীর পুরোটাই পানির তলায়। এ অঞ্চলের অন্যান্য এলাকায়ও প্রায় একই চিত্র। চলতি খরিফ-২ মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলে যে ৮ লাখ ৮১ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্য রয়েছে, তার রোপনকৃত প্রায় ২ লাখ ৪০ হাজার হেক্টরের ধান প্রায় পুরোটাই প্লাবনের কবলে।বরিশাল মহানগরীর বেশিরভাগ এলাকাসহ রাস্তাঘাটও সয়লাব হয়ে আছে। নগরের অভ্যন্তরসহ কির্তনখোলা নদীর সাথে সংযুক্ত খালগুলো জোয়ারের সাথে বৃষ্টির পানিতে সয়লাব হয়ে যাচ্ছে। ফলে ড্রেন থেকে খাল হয়ে নদীতে পানি নামছে না। চরম বিপর্যয়ের কবলে গোটা নগরজীবন। নগরীর বহু বাড়ি ঘরে পানি প্রবেশ করায় অনেক বাড়িতেই গত কয়েকদিন চুলা পর্যন্ত জ্বলছে না।
সিকিমে পাহাড় ধসে ভেঙে গেছে তিস্তা নদীর ওপর নির্মিত জলবিদ্যুৎ প্রকল্পের একটি বাঁধ। এর ফলে পশ্চিমবঙ্গের গজলডোবা বাঁধে পানির চাপ দ্রুতই বাড়ছে। উজানের ঢল যে কোনো সময় বাংলাদেশে প্রবেশ করে মারাত্মক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আতঙ্কে দিন কাটাচ্ছেন তিস্তাপাড়ের মানুষ।
তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, তিস্তার পানি বাড়লেও আপাতত তেমন বন্যার শঙ্কা নেই। জানা গেছে, সিকিমে বাঁধ ভেঙে যাওয়ায় পশ্চিমবঙ্গের উত্তর মালদহের গজলডোবা, বামনগোলা ও পুরাতন মালদহে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। গজলডোবা বাঁধের পানি তিস্তার ডালিয়া পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টায় ডালিয়া ব্যারাজ পয়েন্টে পানির প্রবাহ ছিল ৫১ দশমিক ৫০ সেন্টিমিটার। এই পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। একই সময়ে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানির প্রবাহ ছিল ২৮ দশমিক ৬১ সেন্টিমিটার। এই পয়েন্টের বিপৎসীমা ২৯ দশমিক ৩১ সেন্টিমিটার। রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, তিস্তার পানি বাড়লেও বন্যা পরিস্থিতি সৃষ্টি নাও হতে পারে। তবে পানি উন্নয়ন বোর্ড সতর্ক আছে।
এদিকে ভারতের মেঘালয় ও আসামে ব্যাপক বৃষ্টিপাতের পর হঠাৎ বড় বন্যার কবলে পড়েছে কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চল। সিলেট বিমানবন্দরের রানওয়েতে পানি ওঠায় বন্ধ হয়ে গেছে বিমান চলাচল। সুনামগঞ্জের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেটও। বন্যায় দেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, মৌলভীবাজার, খাগড়াছড়ি, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২৯ লাখ ৪ হাজার ৯৬৪ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের জন্য জেলা ভিত্তিক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার৷। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা৷
আবহাওয়া সংস্থার বরাতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে বলেছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও কাছাকাছি উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এ সময় এ অঞ্চলের ফেনী, কুমিল্লা ও চট্টগ্রামের মুহুরী, ফেনী, গোমতী, হালদা নদীর নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তী সময়ে উন্নতি হতে পারে। আর দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে এবং দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাত কমে আসতে পারে। এ সময় উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদসংলগ্ন নিম্ন্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরে উন্নতি হতে পারে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা জানান, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার ৫০ উপজেলার ৩৫৭টি ইউনিয়ন বন্যার কবলে পড়েছে। এসব জেলার চার লাখ ৪০ হাজার ৮৪০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ২৯ লাখ ৪ হাজার ৯৬৪ জন। মৃতের সংখ্যা ২ জন। ১ জন ফেনীতে, আরেকজন ব্রাহ্মণবাড়িয়ায়। পানিবন্দি ও ক্ষতিগ্রস্তদের জন্য ১ হাজার ৫৩৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে ৭৫ হাজার ৬৬৮ জন লোক এবং ৭ হাজার ৪৫৯টি গবাদিপশুকে আশ্রয় দেয়া হয়েছে। চিকিৎসাসেবা প্রদানের জন্য মোট ৪৪৪টি মেডিকেল টিম চালু রয়েছে। দুর্গতদের জন্য নগদ ১ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। ১৩ হাজার ৬৫০ টন চাল ও ১১ হাজার বস্তা শুকনা খাবার বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া দেশের সকল জেলায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুদ রয়েছে। তিনি জানান, বন্যা আক্রান্ত জেলাগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, মেডিকেল টিম ও অন্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে; তথ্য ও সহযোগিতার জন্য ০২৫৫১০১১১৫ নম্বর চালু রয়েছে। নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে পানিসম্পদ মন্ত্রণালয়ও; সহায়তার জন্য ফোন করা যাবে ০১৩১৮২৩৪৫৬০ নম্বরে।
কুমিল্লায় দুই লাখ মানুষ পানিবন্দি, নিহত ৪: ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে কুমিল্লার গোমতী, সালদা, কাঁকড়ি ও ডাকাতিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে। গত দু’দিন ধরে প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি। সকালে জেলার গোমতী নদীর সদর উপজেলা, বুড়িচং, দেবিদ্বার, মুরাদনগর, তিতাস উপজেলা, কাঁকড়ি নদীর তীরের চৌদ্দগ্রাম উপজেলা এবং ডাকাতিয়া নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে নাঙ্গলকোটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার মধ্যে সবচেয়ে বেশি চৌদ্দগ্রাম উপজেলার মানুষ পানিবন্দি হয়েছেন। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলা জুড়ে প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি হয়েছেন। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, গোম?তী নদীর পাড়ে অবস্থানরত সকল?কে দ্রুত নিরাপদ আশ্রয়কে?ন্দ্রে যাওয়ার নি?র্দেশ দেয়া হয়েছে।? এদিকে বন্যায় কুমিল্লায় এখন পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দু’জন বন্যার পানিতে তলিয়ে, একজন বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং একজন মাথায় গাছ পড়ে মারা গেছেন। মৃতরা হলেন- নাঙ্গলকোট পৌরসভার দাউদপুর এলাকার কেরামত আলী (৪৫), কুমিল্লা শহরের ছোট এলাকার কিশোর রাফি (১৫), চৌদ্দগ্রাম উপজেলার সোনাকাটিয়া গ্রামের কানু মিয়ার ছেলে শাহাদাত হোসেন (৩৪) এবং লাকসামে পানিতে তলিয়ে মারা যাওয়া শিশুর নাম-পরিচয় জানা যায়নি।
নোয়াখালীতে নিহত ১: নোয়াখালীতে বন্যার আরও অবনতি হয়েছে। এতে ৪ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এ ছাড়া গ্রামীণ সড়কে সব ধরনের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। জেলা শহর মাইজদীসহ আট উপজেলার বেশির ভাগ এলাকা জলাবদ্ধ হয়ে গেছে। ফেনী জেলার পানি নোয়াখালী সেনবাগ, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা বেশি ক্ষতি হয়েছে। তাছাড়া খালগুলো অবৈধভাবে দখল ও পৌর এলাকায় ড্রেনগুলো দীর্ঘদিন পরিষ্কার-পরিচ্ছন্ন না করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান মানবজমিনকে জানান, নোয়াখালীর ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলায় বন্যা হয়েছে। এসব উপজেলায় ইতিমধ্যে ৩৮৮ আশ্রয়কেন্দ্রে প্রায় ৩৬ হাজার বন্যা আক্রান্ত মানুষ আশ্রয় নিয়েছে। জেলায় প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দি রয়েছে।
মৌলভীবাজারে নিরাপদ আশ্রয়ে ছুটছেন বন্যার্তরা: জেলা জুড়ে সবক’টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার বিকাল থেকেই একের পর এক এলাকায় নদীর প্রতিরক্ষা বাঁধ ভাঙার খবর আসে। ৩য় দফা আকস্মিক বন্যায় নাকাল এ জেলার নদী ও হাওর তীরের বাসিন্দারা। নদীর বাঁধ ভেঙে ও উপচে কুলাউড়া, কমলগঞ্জ, রাজনগর, জুড়ী, মৌলভীবাজার সদরসহ সবক’টি উপজেলার প্রায় আড়াই শতাধিক গ্রামের অন্তত সাড়ে ৩ লক্ষাধিক মানুষ বন্যাকবলিত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়েই কেবলই বাড়ছে বন্যায় দুর্গতদের এই পরিসংখ্যান।
লক্ষ্মীপুরে ৬ লাখ মানুষ পানিবন্দি: লক্ষ্মীপুরে ৬ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এতে পাউবো বাঁধের বাহিরে ও ভেতরে ২ লক্ষাধিক মানুষ পানিবন্দি পড়েছে। পানিবন্দি মানুষগুলো উঁচু এলাকা, পাউবো বাঁধের উপর এবং আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান নিচ্ছে। বৃহস্পতিবার সরজমিন কচুয়া-সমিতির বাজার সড়ক, কাশিমনগর মাঝিরগাঁও সড়ক, উপজেলা পরিষদ ও হাসপাতাল সড়কসহ করপাড়া, দরবেশপুর, ভোলাকোট, ভাটরা, নোয়াগাঁও লামচর, চণ্ডিপুর ইউপি’র বিভিন্ন গ্রামে ঘুরে দেখা যায়, ইউনিয়ন সড়কগুলোতে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি উঠে গেছে। অন্যদিকে মেঘনায় অস্বাভাবিক জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করছে। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ করেন তারা।
কক্সবাজারে নিহত ২: টানা বর্ষণ ও উজানের ঢলে কক্সবাজারে দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়ে অন্তত ৩ লাখ মানুষ পানিবন্দি। এসব এলাকার আঞ্চলিক ও গ্রামীণ সড়ক পানিতে ডুবে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ ছাড়া পানিতে ভেসে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- রামু উপজেলার সাচিং মারমা (২৬) ও আমজাদ হোছন (২২)। এদিকে, ঈদগাঁও, চকরিয়া-পেকুয়া আর রামুতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি ও দোকানপাট। নিরাপদ আশ্রয়ে ছুটছেন এসব উপজেলার শতাধিক গ্রামের মানুষ। জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান বলেন, টানা বৃষ্টিতে কক্সবাজারের কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেখানে উদ্ধার কার্যক্রম ও শুকনো খাবার দেয়ার প্রস্তুতি চলছে।
খাগড়াছড়িতেও মানবিক বিপর্যয়: তলিয়ে গেছে খাগড়াছড়ি শহরের নিচু এলাকাগুলোর ঘরবাড়ি। ভোর থেকে পানি প্রবেশ করতে থাকে লোকালয়ে। এতে ভোগান্তিতে পড়েছেন বন্যাকবলিত এলাকার বাসিন্দারা। জেলা সদরের গঞ্জপাড়া, অপর্ণা চৌধুরী পাড়া, শব্দ মিয়া পাড়া, শান্তিনগর, মুসলিমপাড়া, রাজ্যমনি পাড়া, কালাডেবা, বটতলী, ফুটবিল এলাকার নিচু এলাকায় পানি উঠেছে। সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সঙ্গে রাঙ্গামাটি, লংগদু ও সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, বন্যা মোকাবিলায় জেলায় কর্মরত সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে বলা হয়েছে। জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
কর্মকর্তাদের ছুটি বাতিল : বন্যা মোকাবিলায় বেশ কিছু উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পানিসম্পদ মন্ত্রণালয় গত বুধবার থেকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছে। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পূর্বাঞ্চলের দপ্তরগুলোর সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বরগুলো হলো—০১৩১৮২৩৪৯৬২, ০১৭৬৫৪০৫৫৭৬, ০১৫৫৯৭২৮১৫৮, ০১৬৭৪৩৫৬২০৮ এবং ইমেইল: ffwcbwdb@gmail.com এবং ffwc05@yahoo.com.
ভারত থেকে বড় ও আকস্মিক বন্যার আশঙ্কা থাকলে তা বিশেষভাবে জানানোর চর্চা দুই দেশের যৌথ নদী কমিশনের রয়েছে। মুহুরী নদীর উজানে ভারতীয় নদী বিলুনিয়াতে গত তিন দিনে সর্বকালের রেকর্ড–ভাঙা বৃষ্টি হয়েছে। পানির উচ্চতা দ্রুত বেড়েছে; কিন্তু ভারতের কেন্দ্রীয় পানিসম্পদ মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে কোনো বিশেষ সতর্কবার্তা বাংলাদেশকে দেওয়া হয়নি।