• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ভারতে পালিয়ে যাবার সময় আটক বহুল বিতর্কিত সাবেক বিচারপতি মানিক

usbnews
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৪
ভারতে পালিয়ে যাবার সময় আটক বহুল বিতর্কিত সাবেক বিচারপতি মানিক
নিউজটি শেয়ার করুনঃ

সিলেটের কানাইঘাট থেকে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সিলেটের কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রাত ১০টার দিকে ডনা বিজিবি ক্যাম্পে তাকে আটক করা হয়। বিজিবি সদর দপ্তরের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় দালাল ধরে তিনি ভারতে পালাতে চেয়েছিলেন। আটকের সময় স্থানীয়দের তিনি জানান, তার সঙ্গে বাংলাদেশি এবং বৃটিশ পাসপোর্ট আছে। নগদ টাকা আছে ৪০ হাজার। আগের দিন তার সঙ্গে থাকা ৬০ থেকে ৭০ লাখ টাকা দুই যুবক মারধর করে নিয়ে গেছে। শুধু সীমান্ত পারের জন্য নৌকার মাঝিকে ১০ হাজার টাকা দেন। একটি ভিডিওতে দেখা যায় বিচারপতি মানিককে প্রশ্ন করছেন কয়েকজন। এসময় তিনি তার নাম বলছেন। নিজের অসুস্থতার কথা বলছেন। দালালদের হাতে মারধরের শিকার হওয়ার কথা বলেন।

তার কাছ থেকে টাকা নিয়ে যাওয়ার তথ্য জানান।

কেন পালাচ্ছেন এমন প্রশ্নে তিনি বলেন ভয়ে পালাচ্ছি। কার ভয়ে জানতে চাইলে তিনি বলেন প্রশাসনের।

অন্য একটি ভিডিওতে দেখা যায় জঙ্গলে কলাপাতা বিছিয়ে তিনি শুয়ে আছেন। কেউ একজনের সঙ্গে কথা বলছেন। তাকে টাকা দেয়ার কথা বলছেন। ওই ব্যক্তি বলছেন আমাদের টাকা লাগবে না।

Judge Manik sent to Sylhet jail; eggs and shoes were thrown at him - Sfusimabuoni

 

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মানিক বিদায়ী আওয়ামী লীগ সরকারের ঘোর সমর্থক ছিলেন। সরকারের কার্যক্রম সমর্থন করে টকশোতে আলোচনা করতেন। সরকার পতনের পর তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে।ছাত্র জনতার আন্দোলনে নিহত আবু সাঈদের হাতে অস্ত্র ছিল এমন মন্তব্য ও করেন টিভিতে। সেই সাথে সব সময় তিনি বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন।

Justice AHM Shamsuddin Chowdhury Manik addressing a human chain organised by the Bangabandhu

২১ জন বিচারককে ডিঙ্গিয়ে মানিককে বিচারপতি নিয়োগ দিয়েছিলেন শেখ হাসিনা। বিগত আওয়ামী লীগ সরকারের হয়ে বিভিন্ন সময়ে বেশকিছু মামলায় বিতর্কিত রায় দেন তিনি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত বিচারপতি ছিলেন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি থাকাকালে তার নানা কর্মকাণ্ড আলোচনার জন্ম দিয়েছিল। জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়ের বেঞ্চে থাকাকালে কেবলমাত্র তিনিই দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন।
কোটা আন্দোলনকারীদের এজেন্ডা দেশকে পাকিস্তান বানানো: সাবেক বিচারপতি | Justice Manik | Samakal News - YouTube
বিচারক থাকাকালে যথেচ্ছভাবে ক্ষমতার অপব্যবহার করতেন তিনি। এক ট্রাফিক সার্জেন্টকে হাইকোর্টের বিচারকের গাড়িকে সালাম না দেওয়ার কারণে আদালতে কান ধরে উঠবস করিয়েছিলেন মানিক। সেই প্রেক্ষাপটে পুলিশের তৎকালীন মহাপরিদর্শক শহীদুল হক বলেছিলেন, ট্র্যাফিক পুলিশ কাউকে অভিবাদন জানাতে বাধ্য নয়। পরে শহীদুল হকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়। এতে আইন অনুসারে স্বয়ংক্রিয়ভাবে মহাপরিদর্শকের পদ হারান তিনি। পরে রাষ্ট্রপতির ক্ষমার কারণে শহীদুল হক চাকরি ফিরে পান।
সরকারি বাড়ির ভাড়া দেননি বিচারপতি মানিক, অনুসন্ধান করতে দুদকে নোটিশ | AHM Shamsuddin Chowdhury Manik - YouTube
এমনকি ২০১৫ সালে অবসরে যাওয়ার পরও আলোচিত ছিলেন বিচারপতি মানিক। বিতর্কিত নানা কর্মকাণ্ডের কারণে প্রায় সব সময়ই আলোচনায় ছিলেন বিচারপতি মানিক। অবসরে যাওয়ার পরও ১৬১টি মামলায় রায় লেখা বাকি ছিল তার। এ নিয়ে তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে দ্বন্দ্বে জড়ান মানিক। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন চলাকালেও বিভিন্ন গণমাধ্যমের টকশোতে অংশ নিয়ে শিক্ষার্থীদের নিয়ে নানা অশালীন মন্তব্য করেন বিচারপতি মানিক।
মুক্তিযোদ্ধার সন্তানরা মাঠে নামলে কোটাবিরোধীরা তুলার মতো উড়ে যাবে' | Justice Manik | Quota Movement - YouTube
বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টক শোতে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বহু বতর্কের জন্ম দেন এই অবসরপ্রাপ্ত বিচারপতি আপিল বিভাগের বহু বিতর্কিত অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক দেশ ছেড়ে পালাতে গিয়ে সীমান্তে বিজিবির হাতে গ্রেফতার হন।
বিচারপতি মানিক বেশ কিছু বিতর্কিত মামলা ও মিডিয়ায় নানা বিষয়ে মন্তব্য করে আলোচনায় আসেন। সবশেষ শিক্ষার্থীদের আন্দোলনের সময় একটি টিভি চ্যানেলের টক শোতে নারী উপস্থাপিকার সঙ্গে বাজে আচরণ করেন তিনি। ওই অনুষ্ঠানে নারী উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেন। আবার যারা মুক্তিযোদ্ধা কোটা বাতিল বা সংস্কার চায় সেসব শিক্ষার্থীকেও রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করেন এই সাবেক বিচারপতি।
বিচারপতি মানিক দীর্ঘ প্রায় দুই দশক ধরে নানা কাজে বিতর্ক তৈরি করেছেন। আর এসব বিতর্কের কারণেই তিনি এত পরিচিত। দেশের বিচার বিভাগের ইতিহাসে বিচারপতি মানিক এক কলঙ্কজনক অধ্যায় রচিত করেছেন বলে আদালতসংশ্লিষ্টরা মনে করছেন।
প্রসঙ্গত, শুক্রবার রাতে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ভারতে যাওয়ার প্রাক্কালে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে আটক করে বিজিবি। ২০১৫ সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টক শোতে কথা বলতেন তিনি। সম্প্রতি তার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে হত্যার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে কয়েকটি মামলা হয়। এর পর থেকে তিনি পলাতক ছিলেন।
Former Appellate Division Judge AHM Shamsuddin Chowdhury Manik and former  International Crimes Tribunal's prosecutor Barrister Tureen Afroz along  with others pose for a photo after a discussion titled '7th March Its  Historical
বিচারপতি মানিকের আসল নাম আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী। তিনি ১৯৭৮ সালে হাইকোর্টের আইনজীবী হিসাবে তার কর্মজীবন জীবন শুরু করেন। ১৯৯৬ সালে তিনি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। ২০০১ সালের ৩ জুলাই তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে অতিরিক্ত বিচারক হিসাবে হাইকোর্ট বিভাগে নিয়োগ দেয়। একই বছর বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসার পর সে নিয়োগ স্থায়ী করা হয়নি। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি হিসাবে পুনর্বহাল হন।
বিচারপতি থাকা অবস্থায় শামসুদ্দিন মানিককে নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। যে রায়টি কেন্দ্র করে সমালোচনার কেন্দ্রে আসেন সেটি হচ্ছে, কর্নেল তাহের হত্যা মামলার রায়। সে রায়ে বিচারপতি মানিক কর্নেল তাহেরের বিচারকে ‘ঠান্ডা মাথার খুন’ হিসাবে বর্ণনা করেন। তিনি জিয়াউর রহমানকে ‘ঠান্ডা মাথার খুনি’ হিসাবে বর্ণনা করেন। ২০১৫ সালে আপিল বিভাগের বিচারপতি থাকা অবস্থায় শামসুদ্দিন চৌধুরী মানিক তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।
তৎকালীন প্রধান বিচারপতি এসকে সিনহা শামসুদ্দিন চৌধুরী মানিককে একটি বেঞ্চ থেকে সরিয়ে দিয়েছিলেন। এরপর তৎকালীন প্রধান বিচারপতি এসকে সিনহার অভিশংসন চেয়ে তিনি রাষ্ট্রপতির কাছে চিঠিও দিয়েছিলেন। অবসরে যাওয়ার কয়েকদিন আগে তিনি এ কাজ করেছিলেন।
২০১২ সালের শেষের দিকে বিমানের বিজনেস ক্লাসে সিট না পাওয়া নিয়ে বিচারপতি মানিক লঙ্কাকাণ্ড বাধিয়েছিলেন। সেই ঘটনার জেরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক। পরে বিমানের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালকসহ চারজন ঊর্ধ্বতন কর্মকর্তা হাইকোর্টে বিচারপতি মানিকের বেঞ্চে গিয়ে নিঃশর্ত ক্ষমতা চেয়ে নিষ্কৃতি পান।
জানা যায়, ২০১২ সালে বিচারপতি থাকা অবস্থায় লন্ডনে তিনি হামলার শিকার হয়েছিলেন তিনি। এছাড়া ২০১৫ সালে অবসর গ্রহণের পর আবারও তিনি লন্ডনে হামলার শিকার হন। শামসুদ্দিন চৌধুরী মানিকের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তিনি বাংলাদেশের পাশাপাশি ব্রিটেনেরও নাগরিক।
২০১২ সালের জুন মাসে তৎকালীন জাতীয় সংসদে ক্ষমতাসীন আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্য বিচারপতি মানিকের সমালোচনা করেছিলেন। আদালতে বসে বিচারপতি মানিক তৎকালীন সংসদের স্পিকার আব্দুল হামিদের (পরবর্তী সময়ে রাষ্ট্রপতি) নজিরবিহীন সমালোচনা করেছিলেন। তিনি স্পিকারকে উদ্দেশ করে বলেছিলেন, ‘স্পিকার সুপ্রিমকোর্ট ও সংবিধান সম্পর্কে তার অজ্ঞতা প্রকাশ করেছেন। স্পিকার তার সংসদীয় অধিকারের অপব্যবহার করেছেন।’ এরপর বিচারপতি মানিকের সমালোচনার ঝড় ওঠে সংসদে।
শামসুদ্দিন চৌধুরী মানিককে অপসারণের লক্ষ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করার জন্য তারা প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতিকে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। শামসুদ্দিন চৌধুরী মানিককে ‘স্যাডিস্ট’ হিসাবে আখ্যায়িত করেছিলেন তৎকালীন সংসদ সদস্য তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ বলেছিলেন, তিনি (বিচারপতি মানিক) মানুষকে অপমান করতে পছন্দ করেন। যারা স্যাডিস্ট, অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়, আমরা তাদের ঘৃণা করি।
তৎকালীন সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংসদে বলেছিলেন, ‘শামসুদ্দিন চৌধুরী মানিক তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।’ তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্ত ছাড়াও শেখ ফজলুল করিম সেলিম ও রাশেদ খান মেনন শামসুদ্দিন চৌধুরীর মানিকের সমালোচনা করেছিলেন। সংসদে এই সমালোচনার পরও শামসুদ্দিন চৌধুরী মানিকের কোনো সমস্যা হয়নি। সংসদের সমালোচনার ছয় মাস পরই তিনি আপিল বিভাগের বিচারপতি হিসাবে ২০১৩ সালে পদোন্নতি পান।
তার চেয়ে সিনিয়র ২১ জন বিচারককে অতিক্রম করে এ পদোন্নতি পান। ওই সময় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বিচারপতি মানিকের অপসারণের দাবি জানান। মাহমুদুর রহমান তার (বিচারপতি মানিক) বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে শাস্তি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছিলেন। কিন্তু রাষ্ট্রপতি কোনো ব্যবস্থা নেননি।
অভিযোগ আছে, বিচারপতি থাকাকালে ট্র্যাফিক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তার গাড়ি দেখেও স্যালুট না করায় আদালত অবমাননার অভিযোগ করেছিলেন তিনি। পুলিশের মহাপরিদর্শক শহিদুল হক বলেছিলেন ট্র্যাফিক পুলিশ কাউকে অভিবাদন জানাতে বাধ্য নয়। পরে হাইকোর্ট শহীদুল হকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন। যা তাকে (শহীদুল হক) আইন অনুসারে মহাপরিদর্শকের পদ থেকে সরিয়ে দেয়। পরে শহিদুল হক রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমা লাভ করেন এবং চাকরি ফিরে পান।
বিচারপতি মানিক ১০ ফেব্রুয়ারি ২০১৬ সালে অবসর নেওয়ার পর ৬৫টি আদেশ ও রায় জমা দিয়েছিলেন। তার দাবি ছিল-তখন ২০টি রায় এবং আদেশ বাকি ছিল। আপিল বিভাগের বিচারপতি ইমান আলীকে রায়গুলো পরীক্ষা করার আদেশ দেওয়া হয় এবং বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞাকে এগুলো পর্যালোচনা করার আদেশ দেওয়া হয়।
সুপ্রিমকোর্টের নিয়মের বিরুদ্ধে গিয়ে ২০১৫ সালের ১ অক্টোবর সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে একটি সংবাদ সম্মেলন করার জন্যও বিচারপতি মানিক সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। যেখানে তিনি অবসর গ্রহণের পর তার কাছ থেকে পুরোনো রায় গ্রহণ করার জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ করেছিলেন। প্রধান বিচারপতি তাকে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিসে সব রায় এবং নথি পাঠাতে ও সংবাদ সম্মেলন না করার নির্দেশ দেন।
গণমাধ্যমে বিচারপতি সিনহার সমালোচনা করার ফলে ২০১৭ সালের ১৬ মার্চ তার বিরুদ্ধে একটি মানহানির মামলা হয়েছিল। মামলাটি আদালত ২০১৭ সালের ৪ ডিসেম্বর তা খারিজ করেন। ২০২১ সালের অক্টোবরে ই-কমার্স ইভ্যালি পরিচালনার জন্য বিচারপতি মানিকের নেতৃত্বে একটি চার সদস্যের কমিটি করা হয়। কিন্তু তার নেতৃত্বাধীন কমিটি কার্যকর সুপারিশ দিতে ব্যর্থ হয়।
সবশেষ সরকারি বাড়ি ভাড়া পরিশোধ না করার অভিযোগে বিচারপতি মানিকের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করতে দুদককে নোটিশ দিয়েছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী। একটি গণমাধ্যমের সংবাদকে উদ্ধৃত করে নোটিশে উল্লেখ করা হয়, অবসরে যাওয়ার পর এক বছরের বেশি সময় রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি।