• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

শিক্ষার্থীদের ধাওয়ায় সচিবালয় এলাকা ছাড়লেন আনসাররা

usbnews
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৪
শিক্ষার্থীদের ধাওয়ায় সচিবালয় এলাকা ছাড়লেন আনসাররা
নিউজটি শেয়ার করুনঃ

দিনভর অবস্থান করে সচিবালয় অবরুদ্ধ করে রেখেছিলেন আনসার সদস্যরা। রাতেও অবস্থান না ছাড়ায় সচিবালয়ে অবরুদ্ধ বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিএসসিতে জড়ো হয়ে সচিবালয়ের দিকে যাওয়ার আহবান জানান। এ আহবানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী রাত নয়টার পর সচিবালয়ের দিকে যান। এসময় প্রথমে আনসার সদস্যরা শিক্ষার্থীদের উপর চড়াও হন। পরে শিক্ষার্থীদের সমন্বিত ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন সড়ক দিয়ে পালিয়ে যান। এখন সচিবালয় ফটকে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেনাবাহিনীর সদস্যরা আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।

সচিবালয়ে আনসারের একদল সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ অনেককে আটকে রেখেছেন— এমন খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। আনসার সদস্যদের প্রতিহত করতে তাঁরা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছোড়ে।

সংঘর্ষের একপর্যায়ে রাত পৌনে দশটার দিকে আনসার সদস্যরা পিছু হটেন। এ সময় শিক্ষার্থীরা সচিবালয়ের পাশে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ শুরু হয়েছে। রোববার রাত ৯টা ২০ মিনিটে এই সংঘর্ষ শুরু হয়। এরপর প্রেসক্লাব-সচিবালয়ের পাশে থেকে আনসারদের ধাওয়া করে ছাত্ররা।

এদিকে সব কটি গেট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অনেকেই। কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন কাজে আসা অনেকে বের হতে না পেরে সচিবালয়ের ভেতরের গেটগুলোর সামনে অবস্থান করছেন।

এর আগে আন্দোলনরত আনসার সদস্যদের হাতে অবরুদ্ধ উপদেষ্টা ও সমন্বয়কদের উদ্ধারে সচিবালয়ের দিকে যান শিক্ষার্থীরা। রোববার রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন ফেসবুকে পোস্ট দিলে শিক্ষার্থীরা টিএসসি অভিমুখে রওয়ানা হন।

শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে লাঠিসোঁটা নিয়ে রাজু ভাস্কর্যে জড়ো হন। ছোট-বড় দল হয়ে বিভিন্ন স্লোগানও দেন তারা। এ সময় শিক্ষার্থীদের ‘হাসিনার দালালেরা-হুঁশিয়ার সাবধান’, ‘স্বৈরাচারের দালালেরা-হুঁশিয়ার সাবধান’ স্লোগান দেন। এরপর লাঠিসোঁটা হাতে হাজারো শিক্ষার্থীকে দৌড়ে সচিবালয়ের দিকে যেতে দেখা যায়।
এর আগে এক ফেসবুক পোস্টে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সবাই রাজুতে আসেন। স্বৈরাচারীশক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে।

May be an image of 5 people, crowd and street

আনসার বাহিনী উদ্ধার কাজ বাদ দিয়ে তাদের চাকুরির সুবিধা দাবী আদায়ে সচিবালয় ঘেরাও করে রাত পর্যন্ত অবরুদ্ধ করলো অভিযোগ ছাত্র জনতার ।

আজ রোববার দুপুর ১২টার পর সচিবালয়ের সামনে ও অন্য গেটগুলোর সামনে অবস্থান নেন বিক্ষোভকারী আনসাররা। বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে সচিবালয়ে কেউ ঢুকতে বা বের হতে পারছেন না। পাঁচটি ফটকই বন্ধ করে রাখতে হয়েছে।

এদিকে সব কটি গেট বন্ধ থাকায় বিপাকে পড়েন অনেকেই। কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন কাজে আসা অনেকে বের হতে না পেরে সচিবালয়ের ভেতরের গেটগুলোর সামনে অবস্থান করেন।

চাকরি জাতীয়করণের দাবিতে দুই দিন ধরে আন্দোলন করছেন আনসার সদস্যরা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাঁদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি।

দাবি না আদায় হওয়া পর্যন্ত সচিবালয় থেকে কাউকে বের হতে দেবেন না এবং কাউকে প্রবেশ করতে দেবেন না বলেও ঘোষণা দেন আন্দোলনকারী আনসাররা।

 

রাজধানীর সচিবালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনরত আনসার সদস্যদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।

রবিবার রাত ৯টার দিকে সচিবালয়ের সামনে আনসার-শিক্ষার্থী সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় সচিবালয় ও আশপাশের এলাকা থেকে দুই নারী সদস্যসহ প্রায় চার শতাধিক আনসার সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

কিন্তু প্রশ্ন উঠেছে দেশের মানুষ যখন বন্যার মত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় হিমশিম খাচ্ছেন ঠিক তখন হঠাৎ করেই কেন আনসার সদস্যরা আন্দোলনের নামে নৈরাজ্য শুরু করেছেন!

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ নিজেদের মত প্রকাশ করছেন। জাতির ক্রান্তি লগ্নে এ বাহিনীর আচরণে ক্ষুব্ধ সবাই। অনেকেই আনসার বাহিনীকে বিলুপ্তির দাবিও জানিয়েছেন।

আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

তিনি বলেন, ‘আন্দোলনকারী অনেকেই আনসার সদস্য নয়; তারা বহিরাগত। তারা আনসারের পোশাক নিয়ে আন্দোলনে আসেন অন্য উদ্দেশ্যে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘শকুনদের বলে দিতে চাই- আজকের পর থেকে সচিবালয়ের আশপাশে অবস্থান করলে ছাত্র-জনতা দেখে নেবে।’

তিনি বলেন, ‘৩৬ দিনের গণঅভ্যুত্থানে আমরা সচিবালয় ঘেরাওয়ের মতো কোনো কর্মসূচি দেইনি। কারণ, এখান থেকে রাষ্ট্র পরিচালিত হয়। গণঅভ্যুত্থানের কয়েকদিন যেতে না যেতে অধিকার আদায়ের নামে যারা ভণ্ডামি করে সচিবালয় ব্লকেড করে তারা স্বৈরাচারের দালাল। আমাদের ভাইদের ওপর হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। শকুনদের সাবধান করে দিতে চাই। আমার ভাইয়ের দিকে হাত বাড়ালে আর অস্তিত্ব থাকবে না।’

ছাত্র-জনতার উদ্দেশে এই সমন্বয়ক বলেন, ‘আপনাদের একটি কথা বলতে চাই- শকুনেরা হারিয়ে যায়নি। যেকোনো সময় শকুনদের উৎপাত দেখলে প্রতিহত করতে হবে।’

আনসার সদস্যদের সচিবালয় অবরোধ করার ঘটনাকে ‘আনসার ক্যু’ হিসেবে উল্লেখ করে আগামী দিনে কোনো ধরনের ক্যুর (অভ্যুত্থান) চেষ্টা হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে ক্রীড়া উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘কোনো ষড়যন্ত্রই ছাত্র-জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে যথেষ্ট হবে না। জুডিশিয়াল ক্যু, পথভ্রষ্ট আনসার ক্যুর উদাহরণের পরেও যদি সাবধান না হোন তবে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।’

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাজার হাজার মানুষের প্রতিক্রিয়া ঘুরে বেড়াচ্ছে। এদের মধ্যে একজন লিখেছেন, ‘এদেরকে দিয়ে পাল্টা অভ্যুত্থানের অপচেষ্টা চালানো হয়। এই কুলাঙ্গারদের চিহ্নিত করে গ্রেপ্তার করার দাবি জানাই। তাদের মদতদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় নেওয়া হোক।’