• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

হাছান মাহমুদের ভাইয়ের দখলে থাকা আরও ১৫ একর বনের জমি উদ্ধার

usbnews
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৪
হাছান মাহমুদের ভাইয়ের দখলে থাকা আরও ১৫ একর বনের জমি উদ্ধার
নিউজটি শেয়ার করুনঃ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদের দখলে থাকা বন বিভাগের আরও ১৫ একর জমি উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামে অভিযান চালিয়ে বন বিভাগ এসব জমি উদ্ধার করে।

এর আগে গত সোমবার একই এলাকায় এরশাদ মাহমুদের দখলে থাকা ৫৫ একর জমি উদ্ধার করে বন বিভাগ। এসব জমি দখল করে এরশাদ গরু-গয়ালের খামার, রেস্টুরেন্ট ও পুকুর করেছিলেন। উচ্ছেদ অভিযানে পুকুরের পাড় কেটে পানি সরানো হয়। অবৈধ সব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।