• ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

অবশেষে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল নাগরিক ঐক্য ও গণঅধিকার পরিষদ

usbnews
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৪
অবশেষে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল নাগরিক ঐক্য ও গণঅধিকার পরিষদ
নিউজটি শেয়ার করুনঃ

নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য ও নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ। দল দুটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন সচিবালয়।

সোমবার (০২ সেপ্টেম্বর) ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধন দেওয়ার বিষয়টি জানানে হয়।

প্রজ্ঞাপনে ইসি জানায়, বিধান অনুযায়ী প্রধান কার্যালয় আল রাজী কমপ্লেক্স (৩য় তলা), বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা-১০০০ এ অবস্থিত ‘গণঅধিকার পরিষদকে (জিওপি)” পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করেছে।

দলটির জন্য ‘ট্রাক’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং নিবন্ধন নং-০৫১।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনা করে গত ২৮ আগস্ট সাত দিনের মধ্যে নিবন্ধন দেওয়ার দাবি জানিয়েছিলেন দলটির সভাপতি মো. নুরুল হক (নুর)।

ইসি সচিব শফিউল আজিমের সই করা এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নাগরিক ঐক্যকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। দলটির জন্য কেটলি প্রতীক সংরক্ষণ করা হয়েছে, যার নিবন্ধন নম্বর ৫২।