• ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

৬ বাংলাদেশি ছাত্র নেতার ওপর ভারতের ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়া

usbnews
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৪
৬ বাংলাদেশি ছাত্র নেতার ওপর ভারতের ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়া
নিউজটি শেয়ার করুনঃ

বাংলাদেশের ৬ ছাত্র নেতার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়; এমন একটি খবর ওই প্রতিবেদনে প্রকাশ করা হয়। তবে সরকারি কর্মকর্তার বরাতে ওই খবরটি ভুয়া বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ।

ভারতের পিটিআই জানাচ্ছে , ৬ বাংলাদেশি ছাত্র নেতার ওপর ভারতের ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়া। যদিও এখন পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্তণালয় প্রকাশ্য বিবৃতি দেয় নাই।

ওই প্রতিবেদনটিতে ছাত্র নেতাদের নামও প্রকাশ করা হয়েছিল। দিল্লির একটি সরকারি কার্যালয়কে উদ্ধৃত করে ইন্ডিয়া টুডে এই খবরটিকে ভুয়া এবং ভিত্তিহীন বলে জানিয়েছে।

উল্লেখ্য,  নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট ওই প্রতিবেদনটিতে যে তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে ছিলেন- গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর, গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আখতার হোসেন, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহফুজ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদদুল্লাহ, সারজিস আলম ও নুসরাত তাবাসসুম।