সাবেক আইজিপি শহীদুল হককে মঙ্গলবার দিবাগত রাতে উত্তরা ১৬ নং সেক্টর থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমানে তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। এছাড়া সদ্য সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করায় রাতে তাকে হেফাজতে নেয়া হয়। তিনি এখন ডিবিতে আছেন। মামুন বেশ কয়েকটি হত্যা মামলার আসামি হওয়াতে তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, সাবেক দুই আইজিপিকে আমাদের হেফাজতে রাখা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই সরকারে আইজিপির দায়িত্বে ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সরকার পতনের পরদিন তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
অন্যদিকে শহীদুল হক ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান। তিনি ২০১৮ সালের ৩১ জানুয়ারি অবসরে যান।