• ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ছাত্রদের ওপর ‘গরম পানি’ ঢেলে দিতে বলেন কয়েকজন শিল্পী, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া

usbnews
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৪
ছাত্রদের ওপর ‘গরম পানি’ ঢেলে দিতে বলেন কয়েকজন শিল্পী, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া
নিউজটি শেয়ার করুনঃ

 

ছাত্রদের ওপর ‘গরম পানি’ ঢেলে দিতে বলেন কয়েকজন শিল্পী, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশের প্রায় সকল প্রিন্ট মিডিয়াতে খবরটি প্রকাশিত হয়েছে।

কোটাসংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শোবিজের অনেক তারকাকে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানালেও অনেককে এই আন্দোলনে নীরব ছিলেন। আবার কেউ কেউ দলীয় ট্যাগে ছাত্রদের বিপক্ষে কথা বলেছেন। এরমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিছু স্ক্রিনশটে দেখা গেছে, আন্দোলনে ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দিতে বলেছিলেন কয়েকজন অভিনেত্রী।

সাবেক বহুল বিতর্কিত তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট মঙ্গলবার সকালে সোশ্যালে ভাইরাল হয়।

সেখানে দেখা যায়, অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবাকে যাদের অবস্থান ছিল ছাত্রদের আন্দোলনের বিপক্ষে!

তারা মত দেন যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে। আরেকজন শিল্পী পরামর্শ দেন ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার জন্য।

সেই গ্রুপে সাবেক তথ্যপ্রতিমন্ত্রী এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌসসহ ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, চিত্রনায়ক রিয়াজ, সাজু খাদেমসহ অনেকেই। তবে প্রকাশিত স্ক্রিনশটে সক্রিয় ছিলেন অভিনেত্রী তানভীন সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাসসহ কয়েকজন।

বিষয়টি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় উঠেছে। এই গ্রুপে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়েও কথা হয়। ফলে ফারুকী বিষয়টি স্বাভাবিকভাবে নেননি। এটিকে মানবতাবিরোধী আখ্যা দিয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এর বিচার চেয়েছেন।