• ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

আগামীকাল ‘শহীদী মার্চ’-এর ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

usbnews
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৪
আগামীকাল ‘শহীদী মার্চ’-এর ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
নিউজটি শেয়ার করুনঃ

আগামীকাল ‘শহীদী মার্চ’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।  সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের এক মাসপূর্তি উপলক্ষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সারজিস আলম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এই ‘শহীদী মার্চ’ করা হবে। মার্চটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বিকাল ৩টায় শুরু হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচি ও রূপরেখা জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সময় আবু বাকের মজুদারসহ অন্য সমন্বয়করাও সেখানে উপস্থিত ছিলেন।

আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

তিনি বলেন, “আগামীকাল দেশের প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে মহানগরের প্রতিটি সেক্টরে শহীদ ভাইদের স্মৃতিকে নিজের মধ্যে ধারণে করে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের স্মরণে করে শহীদী মার্চ করতে চাই।”

যারা তাদের সন্তান কিংবা ভাই-বোন হারিয়েছেন, তাদেরকেও এই মার্চে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। “আমরা আপনাদের ভার বহন করতে চাই,” ।

mzamin

আগামীকাল বিকাল ৩টায় ছাত্র-জনতার অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে এই মার্চ শুরু হবে। তারপর তা নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, ধানমন্ডি, মানিকমিয়া এভিনিউ, ফার্মগেট, শাহবাগ হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে।

সেখানে আহত এবং শহীদদের অভিভাবকদেরকেও অংশগ্রহণ করার আহ্বান জানান সমন্বয়করা।

এতে যারা অংশ নেবেন তাদের উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, আপনারা যেমন বাংলাদেশ দেখতে চান, তা ব্যানারে লিখে নিয়ে আসবেন। এছাড়া কীভাবে সংবিধান বা দেশের উন্নয়ন করা যায় সেগুলোও ব্যানারে লিখে আনার পরামর্শ দেন তারা।