আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট তাজুল ইসলাম। এর আগে, এবি পার্টি থেকে পদত্যাগ করেছেন তিনি।
শনিবার রাতে আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তাজুল ইসলাম ছাড়াও ট্রাইব্যুনালে আরও চারজন আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দেয়া হয়েছে।

তারা হলেন-মিজানুল ইসলাম (অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সমমর্যাদা), গাজী মোনাওয়ার হুসাইন তামিম (ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমমর্যাদা), বি এম সুলতান মাহমুদ (ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমমর্যাদা) ও আব্দুল্লাহ আল নোমান (সহকারী অ্যাটর্নি জেনারেল সমমর্যাদা)।
প্রজ্ঞাপনে বলা হয়, অ্যাডভোকেট তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা ভোগ করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।