• ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

শেখ হাসিনা সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে পাঁচ সদস্যবিশিষ্ট ‘কমিশন অব ইনকোয়ারি’ গঠন

usbnews
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৪
শেখ হাসিনা সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে পাঁচ সদস্যবিশিষ্ট ‘কমিশন অব ইনকোয়ারি’ গঠন
নিউজটি শেয়ার করুনঃ

শেখ হাসিনা সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিশন গঠন করে সরকার। সরকারি ছুটি ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পরিচালনা করবে এ কার্যক্রম। গতকাল  সকাল ১১টায় কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।  কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে কমিশনের কার্যালয়ে (৯৬, গুলশান এভিনিউ, ঢাকা) এই বৈঠক হয়। ইতিমধ্যে গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত নিয়েছে নবগঠিত এ কমিশন। কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা তথা বাংলাদেশ পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), কোস্টগার্ডসহ দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী কোনো সংস্থার কোনো সদস্যের মাধ্যমে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট ‘কমিশন অব ইনকোয়ারি’ গঠন করেছে সরকার।