• ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি

usbnews
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৪
আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি
নিউজটি শেয়ার করুনঃ

আশুলিয়ার গত কয়েকদিন ধরে শ্রমিক আন্দোলনে বন্ধ কারখানাগুলো বিজিএমইএ’র সিদ্ধান্ত অনুযায়ী অধিকাংশ কারখানা  খুলে দেয়া হয়। গতকাল ফের বিভিন্ন দাবিতে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করলে অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।

দাবির বিষয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেও সমাধানে পৌঁছাতে না পারায় কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। এর আগে, বেলা ১১টা পর্যন্ত বেশির ভাগ কারখানার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকলেও নিউএইজ, আল মুসলিমসহ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণার পর ধীরে ধীরে অন্যান্য কারখানাগুলোতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সকাল থেকে আশুলিয়ার ডিইপিজেডসহ অধিকাংশ  তৈরি পোশাক কারখানায় দলবেঁধে কাজে যোগ দেন শ্রমিকরা। তবে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিক ভেতরে প্রবেশ করে বিভিন্ন দাবিতে কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি  ঘোষণা করলে শ্রমিকরা চলে যান।

বিষয়টি আশপাশের কারখানায় জানাজানি হওয়ায় নিরাপত্তার কারণে  সেগুলোতেও ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। এর বাইরেও আরও  বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ না করে বসে আছেন বলে জানিয়েছে পুলিশ। সব মিলিয়ে দুপুর পর্যন্ত অন্তত ৩০টি কারখানা ছুটি দেয়া হয়েছে। তবে এর সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সরজমিন জানা গেছে, গত কয়েকদিনে  যেসব এলাকায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটছে সেসব এলাকায় নিরাপত্তা  জোরদার করা হয়েছে।