• ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

আশুলিয়ায় লাশ পোড়ানো পুলিশ পরিদর্শক আরাফাত গ্রেপ্তার

usbnews
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৪
আশুলিয়ায় লাশ পোড়ানো পুলিশ পরিদর্শক আরাফাত গ্রেপ্তার
নিউজটি শেয়ার করুনঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বিক্ষোভ চলাকালে গত ৫ আগস্ট সাভারের আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর আফতাবনগর থেকে পরিদর্শক আরাফাতকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম এমরান খান।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, দুই পুলিশ সদস্য একটি মরদেহের হাত-পা ধরে আগে থেকেই লাশ ভর্তি একটি ভ্যানের ওপর ছুড়ে মারছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটির ঘটনা তদন্তে ১ সেপ্টেম্বর পুলিশ থেকে অতিরিক্ত এসপি ও ডিবি কর্মকর্তাদের সমন্বয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এর আগে, ৫ আগস্ট আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর তাদের দেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) আব্দুল্লাহিল কাফীকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।

দেশ ছাড়ার চেষ্টার সময় গত ২ সেপ্টেম্বর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন তিনি।