• ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

আগে রাষ্ট্র সংস্কার পরে নির্বাচন- এ এফ এম সোলাইমান চৌধুরী

usbnews
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৪
আগে রাষ্ট্র সংস্কার পরে নির্বাচন- এ এফ এম সোলাইমান চৌধুরী
নিউজটি শেয়ার করুনঃ

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার জন্য দেশ স্বাধীন হলেও সাংবিধানিক কো’র মাধ্যমে শাসকগোষ্ঠী রাষ্ট্রযন্ত্রকে নীপিড়নের হাতিয়ার বানিয়েছিল।

গত ৫ আগষ্ট ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনে ঐতিহাসিক বিপ্লব সাধিত হয়। পতিত স্বৈরাচার হাসিনা পালালেও তাদের দোষররা এখনো সমাজের সর্বস্থরে ঘাপটি মেরে আছে।এই দুর্বৃত্তদের মুল উৎপাটন ছাড়া বিপ্লবের সুফল পাওয়া যাবেনা।

আজ সকালে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল মিলনায়তনে এবি পার্টির জেলা ও মহানগর প্রতিনিধি সম্মেলনে এবি পার্টির আহবায়ক সাবেক সচিব এ এফ এম সোলাইমান চৌধুরী উদ্বোধনী বক্তব্য রাখছিলেন।

তিনি শুরুতে বিগত বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণ করেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

সোলাইমান চৌধুরী বলেন, বিপ্লবের পর একমাস যেতে না যেতেই কোন কোন দল অন্তর্বর্তী সরকারকে নির্বাচনে চাপ দিতে শুরু করেছে। তিনি বলেন, রাষ্ট্র মেরামত ছাড়া নির্বাচন কোন ফলপ্রসু হবেনা।
তিনি বলেন, এবি পার্টিই প্রথম এই ঘুনেধরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার বা মেরামতের কথা বলেছিল। এখন সব দল রাষ্ট্র মেরারমতে কথা বলতে শুরু করে।

তিনি আরো বলেন, শ্রেণী পেশা নির্বিশেষে এই রাষ্ট্রের মালিক জনগণ। এটিও এখন অন্যান্য দলগুলো বলতেছে। এই লক্ষে অন্তরর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করতে যাচ্ছে। আমরা তাদের সহযোগিতা করতে চাই।

তিনি বলেন, পতিত আওয়ামী দুঃশাসনের সময় অন্যায়ভাবে এবি পার্টিকে নিবন্ধন দেয়নি।এই সরকারের সময় নিবন্ধধন পাওয়ায় তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন।

এসময় মঞ্চচে উপস্থিত ছিলেন, মেজর অব. ডা. আব্দুল ওহাব মিনার, সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, ও ব্যারিস্টার জোবায়ের সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।