• ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

এয়ারবাস আটলান্টিক ডিনারের খাবার খেয়ে ৭০০ কর্মী অসুস্থ

Usbnews.
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৩
এয়ারবাস আটলান্টিক  ডিনারের খাবার খেয়ে  ৭০০ কর্মী অসুস্থ
নিউজটি শেয়ার করুনঃ

ক্রিস্টানদের বড়দিন উপলক্ষে বিশেষ নৈশভোজের আয়োজন করেছিল ফ্রান্সের বিমান নির্মাতা কোম্পানি এয়ারবাস আটলান্টিক। কিন্তু ডিনারের খাবার খেয়ে প্রতিষ্ঠানটির ৭০০ কর্মী অসুস্থ হয়ে পড়েন। শনিবার স্বাস্থ্যসংস্থা এআরএস জানিয়েছে, গত সপ্তাহে ক্রিসমাস উপলক্ষে এয়ারবাস আটলান্টিক বিশেষ নৈশভোজের আয়োজন করে। এ নৈশভোজের পরই বিমানে কর্মরত কর্মীরা বমি করতে শুরু করেন ও ডায়রিয়ায় আক্রান্ত হন। ডিনারে খাবারের তালিকায় কি ছিল তা এখনও প্রকাশ করেনি বিমান কর্তৃপক্ষ। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি এয়ারবাস কর্তৃপক্ষ। এদিকে এয়ারবাস আটলান্টিক কর্মীদের অসুস্থ হওয়ার পর খাদ্যে বিষক্রিয়ার তদন্ত শুরুর কথা জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। প্রসঙ্গত, এয়ারবাস পৃথিবীর অন্যতম বড় বিমান সংস্থা, যারা বাণিজ্যিক উড়োজাহাজের নকশা, নির্মাণ ও বিপণন করে। বিশ্বের পাঁচটি দেশে তাদের ১৫ হাজার কর্মী রয়েছে। এছাড়াও এ কোম্পানিতে বিশ্বব্যাপী এক লক্ষ ৩৪ হাজার কর্মী রয়েছে। উড়োজাহাজ, হেলিকপ্টার, প্রতিরক্ষা, মহাকাশ ও নিরাপত্তা সম্পর্কিত শিল্পে পণ্য ও পরিষেবা সরবরাহ করে প্রতিষ্ঠানটি।