• ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

জুলাই বিপ্লবে শহীদের সংখ্যা অন্তত ১৪২৩ জন : কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম

usbnews
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৪
জুলাই বিপ্লবে শহীদের সংখ্যা অন্তত ১৪২৩ জন : কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম
নিউজটি শেয়ার করুনঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই বিপ্লবে অন্তত ১ হাজার ৪২৩ জন ছাত্র-জনতা শহীদ হয়েছেন বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব এবং কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম।

এ ছাড়াও ২২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের তালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি জানান, শহীদ এবং আহতদের সংখ্যায় আরও কিছু সংযোজন-বিভাজন হতে পারে। তবে এবিষয়ে খুব শিগগিরই একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

গতকাল রাতে ফেসবুকে এক ভিডিও বার্তায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা ও সার্বিক সহযোগিতার বিষয়ে সর্বশেষ তথ্য তুলে ধরে তিনি এসব কথা বলেন।

তরিকুল ইসলাম বলেন, আহতদের নিয়ে কাজ করাটা খুব দুরূহ। কারণ এই সংখ্যাটা বিপুল। আমাদের কাছে এখন পর্যন্ত ২২ হাজার আহত মানুষের তালিকা আছে। তবে এর সঙ্গে সংযোজন-বিয়োজন হবে।