• ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

৬ বছর নির্বাসনে থাকার পর আমি মাতৃভূমিতে , উদ্ভট ও মিথ্যা মামলায় ৭ বছরের সাজা দেয়া হয়েছিল: মাহমুদুর রহমান

usbnews
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৪
৬ বছর নির্বাসনে থাকার পর আমি মাতৃভূমিতে ,  উদ্ভট ও মিথ্যা মামলায় ৭ বছরের সাজা দেয়া হয়েছিল: মাহমুদুর রহমান
নিউজটি শেয়ার করুনঃ

দেশে ফিরছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বলেন, আমাকে উদ্ভট ও মিথ্যা মামলায় ৭ বছরের সাজা দেয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনাকে উৎখাত করা সকল বিপ্লবী শহীদদের কথা স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশের বিপ্লবী আইকন আবু সাঈদ। সাঈদসহ সকল শহীদ আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা তাদেরকে কখনও ভুলবো না।

মাহমুদুর রহমান বলেন, এই ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ভারতের দালাল শেখ হাসিনার পতন হয়েছে। যার ফলে, ৬ বছর নির্বাসনে থাকার পর আমি মাতৃভূমিতে ফিরতে পেরেছি। আমাকে উদ্ভট ও মিথ্যা মামলায় ৭ বছরের সাজা দেয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

তার নামে আরও অনেক মিথ্যা মামলা আছে জানিয়ে বলেন, আমার মা গুরুতর অসুস্থ। তাই, তাকে দেখতেই দ্রুত চলে আসা। দু’টো দিন মায়ের সাথে থাকতে চাই। রোববার আমি আদালতে যাবো। আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। এমনও হতে পারে আমাকে জেলে যেতে হতে পারে। আপনারা বিচলিত হবেন না। আমি আইনিভাবে সবকিছুর মোকাবেলা করবো।
এসময় বিমানবন্দরে সাংবাদিক মাহমুদুর রহমানকে গণসংবর্ধনা দেয়া হয়।

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ছিলেন মাহমুদুর রহমান। শেখ হাসিনার সরকারের সময় তার বিরুদ্ধে সারা দেশে ১২৪টি মামলা করা হয়। ২০১০ সালের জুনে প্রথমে দফায় আমার দেশ বন্ধ করাসহ সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করা হয়। এরপর দ্বিতীয় দফায় ২০১৩ সালের ১১ এপ্রিল আমার দেশ বন্ধ করে দেয়া হয় এবং তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দেয়া হয়।

১১ এপ্রিল ২০১৩ ইং, বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে তাকে কাওরান বাজারের আমার দেশ পত্রিকার কার্যালয় থেকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

পরিচয় :
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। ১৯৫৩ সালের ৬ জুলাই কুমিল্লায় জন্মগ্রহণ করেন।১৯৭৭ সালে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স সম্পন্ন করেন।জাপানে প্রকৌশল বিষয়ে কাজ করার সময় ১৯৮৬ সালে জাপান থেকে সিরামিক ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অর্জন করেন। এরপর ১৯৮৮ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসা প্রশাসনের উপর এমবিএ করেন।

মাহমুদুর তার কর্মজীবন ব্রিটেনের গ্যাস কোম্পানি ব্রিটিশ অক্সিজেন কোম্পানিতে অপারেশন ইঞ্জিনিয়ার হিসাবে কাজ শুরু করেন। এরপর তিনি মুন্নু সিরামিক, ডাকান ব্রাদার্স, বেক্সিকো গ্রুপ, পদ্মা টেক্সটাইল গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। জাপানেও সুনামের সহিত কাজ করেছেন।

১৯৯৮ সালে মাহমুদুর বাংলাদেশে ফিরে আসেন এবং ১৯৯৯ সালে তিনি আর্টিসান সিরামিক লিমিটেড নামে কোম্পানি গড়ে তোলেন।এটিই সিরামিকে দেশের প্রথম প্রযুক্তিগত “ব্রেক থ্রো” ও চীনা বোন কারখানা ছিল। ২০১৩ সালে তিনি আর্টিসান বিক্রি করে দেন।

বাংলাদেশে বিদেশী বিনিয়োগের জন্য তাঁর অবদান :
২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে ২০০২ মাহমুদুর জাতীয় বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বাংলাদেশে বিদেশী বিনিয়োগ বাড়াতে পাচঁ আই (“five ‘I’s”) থিওরি প্রচলন করেন। তার উল্লেখযোগ্য কাজ হল মেঘনা এনার্জি লিমিটেড, কাচঁপুরের জন্য বিদেশী বিনিয়োগ আনয়ন।২০০২ থেকে ২০০৩ সালে বাংলাদেশের বিদেশী বিনিয়োগ ৫২ মিলিয়ন মার্কিন ডলার থেকে ১২১ মিলিয়ন মার্কিন ডলারে বৃদ্ধি পায়; যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। ২০০৪ সালে জাতিসংঘ প্রতিবেদন অনুসারে বাংলাদেশের বিদেশী বিনিয়োগ ছিল ৪৬০ মিলিয়ন মার্কিন ডলার।