• ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বিশ্বাস রাখি

usbnews
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৪
বিশ্বাস রাখি
নিউজটি শেয়ার করুনঃ

যাওয়া আসা নিত্য খেলা,
খেলেছি মোরা সারাজীবন,
কোথা থেকে আসলাম আমরা,
আবার কোথায় যাবো খেলা শেষে
থামবে মোদের জীবনমেলা।

একই সময় সবই ছেড়ে চলে যাবো,
থাকবে না আর কেহ পাশে,
হায়রে নিষ্টুর খেলা কেনই খেলি,
বুঝিয়া বা না বুঝিয়া সংসার করি ভবে।

বন্ধু বান্ধব সঙ্গী সাথী সুখের সময় থাকে,
দুঃখের সময় খুঁজিয়া পাই না,
কোথায় লুকিয়ে থাকে।

মরণ শুনলে আসে কান্নাকাটি করে ডানে বায়ে ,
অনর্থক এ কান্নাকাটি আসেনা কোন কাজে,
স্নিগ্ধ বায়ুর স্নেহের পরশ লাগে সবার গাঁয়ে।

বাধা দেয়ার আর প্রতিযোগিতার,
শক্তি ধরে আর কারো নেই,
সাঙ্গ হবে শেখ খেলাটি পড়ন্ত বেলায়,
তখন আর সময় নেই জানাশোনার।

শুভেচ্ছা বক্তব্য দিয়ে এ সংসারে দুর্নীতিতে তো দিন কাটাই,
মূল মানব সৃষ্টির এই কারিগর জানি কিন্তু,
বিশ্বাস রাখি সব কিছুর বিচার হবে ভাই।

 

  • ডাক্তার এইচ এম ফখরুল ইসলাম