• ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বিপ্লবে গৌরব গাঁথা, গণঅভ্যুত্থান

usbnews
প্রকাশিত আগস্ট ৫, ২০২৪
বিপ্লবে গৌরব গাঁথা, গণঅভ্যুত্থান
নিউজটি শেয়ার করুনঃ

ছাত্র শিক্ষর্থী যারা,
তোমরা আগামী প্রজন্মের সিপাহসালার,
তোমাদের ওপরে ন্যস্ত দেশ , কর্ণধার তোমরা।
বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে,
একই বিদ্যালয়ের সহপাঠী একে অন্যের ভাই ,
রাজশক্তি তোমরা। রাজার ক্ষমতায় ভরা।
তোমাদের জীবন আর শক্তির বাহার,
তোমাদের মতলব আর ফন্দি , অভিপ্রায়।
আমাদের জাতি গঠনে গুণ পরিমাণ নির্ণয় করা সেই মান মানক,
দেশের দশের অনির্দিষ্টকারী মিতব্যয়ী নিবারক।
পরিপূর্ণরূপে ভরা তোমাদের দেহ,
শক্তির পরিপৃক্ত তোমাদের সৎ সাহসী জ্ঞানের তরল চিত্ত চটপটে।
গড়িমসি করোনা ভালো কাজে,
ঘ্রানে ভরা তোমাদের আনন্দজনক মনোরম।
জাতি দিতে পারে ভবিষ্যতের তৃপ্তি পরিতোষ ,
তোমরা পন্ডিত , বিদ্বান , ব্যক্তিত্ব নিয়ে হইব অগ্রসর,
মনের দেহের সুস্থতা কামনা করি বার বার।
রক্তময়ী আন্দোলন করে দেখিয়েছো,
দেশের জনগণ নিয়ে দ্বিত্বীয় বার স্বাধীনতা,
দেশ, জাতি , গণতন্ত্রকে বন্ধিশালা থেকে করেছো মুক্ত ,
ভিন্ন এক আক্রমণের মধ্য দিয়ে।
১৫ বছরের অন্যায় অত্যাচারীদের কাছ থেকে উদ্ধার করেছো,
দেশ স্বার্থক তোমাদের ন্যায় সংগ্রামে শামিলে,
ছাত্র জনতা প্রবাসীর অভ্যুত্থানে পালিয়েছে ফ্যাসিবাদি সরকার।
যারা শহীদ হয়েছে তারা পেয়েছে মুক্তিযোদ্ধার শহীদি মর্যাদা,
বিশ্ব মঞ্চের উচ্চতায় উঠিলো বাংলাদেশ।

 

  • ডাক্তার এইচ এম ফখরুল ইসলাম