• ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জাহাজ নিরাপত্তার আমেরিকা যৌথ টাস্ক ফোর্স ছেড়ে চলে গেছে ফ্রান্স, স্পেন এবং ইতালি

Usbnews.
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৩
জাহাজ নিরাপত্তার  আমেরিকা যৌথ টাস্ক ফোর্স ছেড়ে চলে গেছে ফ্রান্স, স্পেন এবং ইতালি
নিউজটি শেয়ার করুনঃ

ইয়েমেনের হুতি আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর তৎপরতার মধ্যে লোহিত সাগরে জাহাজ চলাচল নির্বিঘœ করার অজুহাতে ইহুদিবাদী ইসরাইলি জাহাজকে নিরাপত্তা দেয়ার জন্য আমেরিকা যে যৌথ টাস্ক ফোর্স গঠন করেছিল তা ছেড়ে চলে গেছে ফ্রান্স, স্পেন এবং ইতালি। দেশ তিনটি সুস্পষ্টভাবে জানিয়েছে, তারা জাতিসংঘ, ন্যাটো জোট বা ইউরোপীয় ইউনিয়নের মতো আন্তর্জাতিক সংস্থার অধীনে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে তবে এককভাবে আমেরিকার সাথে জোটবদ্ধ হতে চায় না। এই ঘটনাকে আমেরিকা জন্য বড় রকমের ধাক্কা বলে মনে করা হচ্ছে। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা লোহিত সাগর এবং আশপাশের এলাকায় নৌ চলাচলের স্বাধীনতা সুরক্ষিত করার প্রচেষ্টাকে সমর্থন করে এবং এরইমধ্যে ওই অঞ্চলে কাজ করেছে। তবে, এখন থেকে জাহাজগুলো ফরাসি কমান্ডের অধীনে থাকবে তবে আরো নৌ সেনা মোতায়েন করবে কিনা প্রতিরক্ষা মন্ত্রণালয় তা জানায়নি।