রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর পরামর্শ চাওয়া হবে। এজন্য প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে চাইছে উপদেষ্টা পরিষদ। আগামী শনিবার থেকে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের কথা জানানো হয়েছে। এবারের আগে আরও দুই দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ। আগামী শনিবার থেকে তৃতীয় দফায় বসতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, মিটিংয়ের জন্য দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ করা জানানো হবে। গতকাল বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।
তিনি বলেন, আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। এতে ৬ সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে। তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। এছাড়া আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত করা হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা মতবিনিময় সভা করবেন। ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে দুই দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং হয়েছে। এটারই চলমান প্রক্রিয়ায় শনিবার থেকে আবার নতুন দফায় আলোচনা শুরু হবে। দেশের প্রধান প্রধান দলগুলোর সঙ্গে আলোচনা হবে।
বৈঠকের মুখ্য বিষয় জানিয়ে তিনি বলেন, যে ছয়টি কমিশন হয়েছে, তাদের কাজের অগ্রগতি সম্পর্ক অবগত করা হবে। দেশের আইনশৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে। তাদের পরামর্শ নেওয়া হবে। আমরা আশা করছি দুই থেকে তিন দিনের মধ্যে কমিশনগুলো পূর্ণাঙ্গ করা হবে।
রাজনৈতিক আলোচনার উপর কমিশন গঠন নির্ভর করছে না জানিয়ে তিনি বলেন, কমিশনগুলোর প্রধানরা কাজ শুরু করেছেন। তাদের জন্য অফিস খোঁজা হচ্ছে। যারা যারা কমিশনের মেম্বার হবেন, সেক্ষেত্রে তাদের সম্মতি লাগে, এখন তাদের সম্মতি নেওয়া হচ্ছে।
কোন কোন দলকে দাওয়াত দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নির্ভর করছে প্রধান উপদেষ্টার উপর। পুরোটাই উপদেষ্টাম-লী ডিসাইড করবেন। আমি যতটুকু জেনেছি যে, প্রধান প্রধান দলগুলোকে দাওয়াত দেওয়া হবে।